ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

88 ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ পরিশোধ করলেন এবং বললেন: “আল্লাহর ওফাদার বান্দাহরা এমনই করে থাকেন ।১৮ এভাবেই ইসলাম সবলের মোকাবেলায় সব সময়ই দুর্বলের পক্ষে অবস্থান নিয়ে থাকে। দরিদ্র অভাবী জনগোষ্ঠীর সাথে অবস্থান করে যতক্ষণ না সম্পদশালী থেকে তার অধিকার আদায় করতে সক্ষম হয়, যদিও এ ক্ষেত্রে ধনীদের সাথে সংঘর্ষে নামতে বাধ্য হয়, যা ইতঃপূর্বে ইঙ্গিত দেয়া হয়েছে। মালিক পক্ষ থেকে তার শ্রমিকের পারিশ্রমিক পরিশোধ করার তাগিদ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ইসলামের স্পষ্ট বক্তব্য হচ্ছে: “ঘাম শুকানোর পূর্বেই শ্রমিককে তার পারিশ্রমিক আদায় করে দাও” ১ যে ব্যক্তি কোনো শ্রমিক থেকে কাজ আদায় করার পরে তার পারিশ্রমিক দেয় না ইসলাম তাকে এ তিনজনের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করবেন ।৯ এমনিভাবে ইসলাম সমাজের অসহায় অবহেলিত এঁ ব্যক্তির পাশে দাঁড়ায় যার কোনো সহায়-সম্পদ নেই, নেই কোন বংশ পরিচিতি ও গোত্রীয় মান-মর্যাদা, যার কোন অনুরোধ গৃহীত হয় না, বিয়ের প্রস্তাব দিলে কেউ সাড়া দেয় না এবং কারো দ্বারে যে ঠাই পায় না। সমাজের অন্যান্য বিত্তশালী গণ্যমান্য, বংশীয় গৌরবে গৌরবান্থিত ও খ্যাতিমান ব্যক্তির ওপর এ অসহায় অবহেলিত ব্যক্তির শ্রেষ্ঠতৃ ঘোষণা করতে গিয়ে রসুল সা. বলেন: “দুনিয়ার সব সম্পদের তুলনায় এরূপ ব্যক্তি উত্তম” 1৯ আরো স্পষ্ট করে বলতে গিয়ে রসুল সা. বলেন: “অনেক আলুথালু, ধুলোমলিন ও অবহেলিত ব্যক্তি রয়েছে যারা কোনো বিষয়ে শপথ করলে আল্লাহ তা পূর্ণ করে দেন”।১৪ ইতঃপূর্বে আরো কতিপয় হাদিস বর্ণিত হয়েছে যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে : “আল্লাহ তায়ালা এ জাতির প্রতি রহমত করেন না ১০ তাবরানী তার কবীর গ্র্ছে নির্ভরযোগ্য সনদে এ হাদিস বর্ণনা করেন। মাজমায়ুয যাওয়ায়েদ (৪/১৪০)। ৯ ইবনে মাজাত হযরত ওমর থেকে, আবদুর রাজ্জাক আবুহুরাইরা থেকে এবং তাবরানী তার আওসাত গ্রন্থে জাবের থেকে এ হাদিস বর্ণনা করেন। ১২ বুখারি । হাদিসে কুদসী । ** বুখারি, সাহল ইবনে সা'দ বর্ণিত হাদিস। * মুসলিম । www.pathagar.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।