দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৪৩ এ জাতীয় আরো বিভিন্ন বর্ণনা এসেছে, যেখানে বিভিন্ন প্রসঙ্গে রসুল সা. একাধিকবার এ ধরনের কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন: মদিনায় আগমন করার পর রসুল সা. এক আনসারীর গৃহে ইবনে মাসউদের থাকার ব্যবস্থা করলেন । তখন তার সঙ্গী-সাথীরা বলল: ইয়া রসুলুল্লাহ! তাকে আমাদের থেকে দূরে সরিয়ে দিন! রসুল সা. বললেন: “তাহলে আল্লাহ আমাকে কেন প্রেরণ করেছেন? নিশ্চয়ই আল্লাহ তায়ালা এ জাতির প্রতি রহমত বর্ষণ করবেন না যেখানকার জনগোষ্ঠী দুর্বলকে তার প্রাপ্য অধিকার প্রদান করতে প্রস্তুত নয়!”” হযরত বারীদা রা. হতে বর্ণিত, তিনি বলেন: হযরত জা“ফর রা. আবিসিনিয়া থেকে প্রত্যাবর্তন করার পর রসুল সা. তাকে জিজ্ঞেস করলেন: সেখানকার কোন বিষয়টি তোমার কাছে বিস্ময়কর বলে মনে হচ্ছে? তিনি বললেন: আমি দেখলাম একদা এক মহিলা মাথায় খাবারের ঝুঁড়ি বহন করে পথ চলছিল, পথিমধ্যে এক ঘোড়সওয়ার ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়! অতঃপর মহিলা খাবারগুলো কুড়িয়ে নিয়ে তার দিকে তাকিয়ে বলল: আফসোস তোমার জন্য! যখন মহান রাব্বুল আলামীন তার সিংহাসনে বসে বিচারকার্য সমাধান করবেন তখন জালেম থেকে মজলুমদের অধিকার পুরোপুরি আদায় করে নিবেন!! রসুল সা. এ ঘটনা শুনে এ মহিলার কথার সমর্থনে বললেন: “আল্লাহ এ জাতির প্রতি রহমত বর্ষণ করবেন না, যতক্ষণ পর্যন্ত সে জাতির দুর্বল জনগোষ্ঠী জুলুম অত্যাচারের শিকার হওয়ার ব্যতীত সবল থেকে তাদের অধিকার আদায় করতে সক্ষম হবে” ।৯ আবদুল্লাহ ইবনে আবি সুফিয়ান রা. বর্ণনা করেন, একদা এক ইহুদি ব্যক্তি রসুল সা.-এর কাছে এসে কঠোর ভাষায় তার প্রাপ্য খেজুর ফেরত চাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকে শাসাতে চাইলে রসুল সা. তাদের থামিয়ে দিয়ে বললেন: “আল্লাহ এ জাতির প্রতি রহমত করেন না যতক্ষণ না তাদের মধ্যস্থ দুর্বল জনগোষ্ঠী কোনো জুলুম অত্যাচারের শিকার হওয়া ছাড়াই তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়” । অতঃপর তিনি খাওলা বিনতে হাকীম থেকে খেজুর নিয়ে তাকে তার পাওনা * তাবরানী কাবীর এবং আওসাতে বর্ণনা করেছেন, বর্ণনাকারীগশ নির্ভরযোগ্য । মাজমায়ুয যাওয়ায়েদ (৪/১৯৭)। ৯ বাজ্জার ও তাবরানী তার আওসাতে এ হাদিস বর্ণনা করেছেন। হাদিসের সনদে “আতা ইবনে সায়িব” রয়েছে, তিনি নির্ভরযোগ্য কিন্তু স্মৃতিশক্তির স্বল্পতার আক্রান্ত, অন্য সব বর্ণনাকারী নির্ভরযোগ্য । মাজামায়ুয যাওয়ায়েদ : (৫/২০৮)। www.pathagar.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।