ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৪২ ইসলামি রাষ্ট্ব্যবস্থা: তত্ত ও প্রয়োগ উপর্যুক্ত হাদিস বাহ্যিকভাবে যা বুঝা যাচ্ছে যে সমাজের অসহায় অনাথ জনগোষ্ঠী হচ্ছে আল্লাহর নিকটতম বান্দা এবং এদের কারণে আল্লাহ রাব্বুল আলামীন জাতির সকল জনগোষ্ঠীকে সহযোগিতা ও রিজিক দিয়ে থাকেন । আমি মনে করি এ অর্থের পাশাপাশি উল্লেখিত হাদিসে অন্য একটি নিষ্ঠুর বাস্তবতার দিকে ইঙ্গিত করা হয়েছে যার ব্যাপারে অধিকাংশেই মানুষ উদাসীন । তা হচ্ছে: এ অসহায় ও সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীই মূলত সমাজের উৎপাদনের মূলকাঠি। সমাজের পরিশ্রমী ও উৎপাদক শ্রেণির মূল কাঠামো এদের দিয়েই গঠিত। যুদ্ধ জয়ের হোতা মূলত: এরাই, কারণ সেনাবাহিনীর লড়াকু জওয়ানদের বাহিনী এদের নিয়েই গঠিত হয়। হযরত আবু সাঈদ খুদরী রা. হতে বর্ণিত তিনি বলেন, রসুল সা. বলেছেন “এ জাতির মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না যে জাতি এখনো জুলুম অত্যাচার ছাড়া দুর্বলের প্রাপ্ত অধিকার দিতে শেখেনি” | হযরত মুয়াবিয়া রা. হতে বর্ণিত তিনি বলেন, রসুল সা. বলেন : “আল্লাহ এ জাতির মধ্যে কোনো কল্যাণ রাখতে পারেন না যেখানে ইনসাফের সাথে বিচারকার্য সমাধা করা হয় না বরং যেখানে জুলুম অত্যাচারের শিকার হওয়া ছাড়া দুর্বল সবলের কাছ থেকে তাদের অধিকার আদায় করতে সক্ষম হয় না” ।৬ রাবীয়া ইবনে ইয়াজীদ থেকে বর্ণিত, হযরত মুয়াবিয়া রা. মুসলিম ইবনে মুখাল্লাদের কাছে এ মর্মে লেখেন যে তিনি যেন আব্দুল্লাহ ইবনে ইবনুল আ+*স রা.-কে জিজ্ঞেস করেন যে, তিনি রসুল সা.-কে বলতে শুনেছেন কি-না “এ জাতির মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না যেখানে দুর্বল জুলুম অত্যাচারের শিকার হওয়া ছাড়া সবলের থেকে তাদের অধিকার আদায় করতে সক্ষম হয় না”? যদি তিনি হ্যা বলেন তা ডাকযোগে পাঠিয়ে দিও। অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করে ইতিবাচক জবাব পেলেন এবং তা ডাকযোগে মিসর ও সিরিয়ায় পাঠিয়ে দিলেন। হযরত মুয়াবিয়া রা. ডাকবাহক থেকে তা জেনে নেওয়ার পর বললেন, আমিও রসুল সা. থেকে এমনটি শুনেছি; কিন্তু আমি আরো নিশ্চিত হতে এটি করলাম ৷" ৫ আবু ইয়া*লা বিশস্ত বর্ণনাকারীর বর্ণনায় এ হাদিস বর্ণনা করেন, কাবুস ইবনে মুহারেক তার পিতা থেকে এ ধরনের হাদিস বর্ণনা করেন, ইমাম তাবারানী কাবীরও আওসাতে নির্ভরযোগ্য বর্ণনাকারীদের সনদে এ হাদিস বর্ণনা করেন । মাজমায়ুব যাওয়ায়েদ (৪/১৯৭)। * তাবরানী, বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য ৷ মাজমায়ূয যাওয়ায়েদ (৫/২০৯)। * তাবরানী, বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । মাজমাযুয যাওয়ায়েদ (৫/২০৯)। www.pathagar.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।