দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৪১ জাকাত শুধু তাৎক্ষণিকভাবে কিছু টাকা বা কয়েক লোকমা খাবার দিয়ে সহযোগিতার নাম নয়; দরিদ্র ও অভাবী পরিবারের পরিপূর্ণ ভরণপোষণের ব্যবস্থা করাই জাকাতের মূল লক্ষ্য, যাতে দরিদ্র ব্যক্তি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ তার মৌলিক প্রয়োজনসমূহ মোটামুটিভাবে যোগাড় করতে সক্ষম হয়। ইমাম শাফেয়ী ও তার সহযোগী ফকীহদের মতামত হচ্ছে একজন গরিবকে যাকাতের সম্পদের মাধ্যমে এমন ব্যবস্থা করে দিতে হবে যা দিয়ে সে মোটামুটিভাবে তার জীবনকাল অতিবাহিত করতে সক্ষম হয় এবং দ্বিতীয়বার যাকাত নেওয়ার মুখাপেক্ষী না হয়। আমার রচিত “ইসলামে যাকাতের বিধান” এবং “দারিদ্র বিমোচনে ইসলাম” গ্রন্থৃদ্বয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এমনিভাবে অকস্মাৎ বিপদত্রস্থ ব্যক্তি যেমন খণগ্রস্থ ও সহায়-সম্বলহীন মুসাফিরের সমস্যাও ইসলামের সুন্দর বিধান থেকে বাদ পড়েনি। এছাড়া ইসলাম পিতৃহারা এতিম অনাথদের লালন পালনের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করেছে। সুন্দর তত্বাবধানে, অপমান-লাষ্কনা ও জুলুম-অত্যাচার থেকে তাদের ব্যক্তিত সংরক্ষণ এবং তাদের যদি ধন-সম্পদ থাকা অপব্যবহার ও জবর দখল থেকে তো হেফাজত করার জন্য ইসলাম জোর তাকিদ দিয়েছে। কুরআনে বলা হয়েছে: “সর্বোত্তম ব্যবহার ছাড়া এতিমদের ধন-সম্পদে হস্তক্ষেপ করো না যতক্ষণ না তারা প্রাপ্ত বয়সে পৌছে” (সুরা আনআম, ৬: ১৫২; সুরা ইস্রা, ১৭: ৩৪)। যদি এতিমের সম্পদ ব্যবহারের দু'টি উপায় থাকে এবং তারমধ্যে একটি অপেক্ষাকৃত উত্তম হয় তাহলে এ উত্তম পথেই তার সম্পদ বিনিয়োগ করতে হবে। অসহায় দুর্বলের অধিকার এবং সর্বোৎকৃষ্ট উপায়ে তা সংরক্ষণের বিষয়ে সাথে মানুষ ইতঃপূর্বে পরিচিত ছিল না। মহানবির সা. মুখনিঃসৃত বাণীতে যা যথেষ্ট গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। এমনিভাবে সমাজের যে কোনো স্তরের অসহায় দারিদ্রপীড়িত দুর্বল মানুষই ইসলামের সুন্দর তত্তাবধান ও সুবিবেচনার অন্তর্ভুক্ত । সহায় সম্বলহীন অভাবগ্রস্থ মানুষ, স্বাধীনতাহারা দাস-দাসি, স্বদেশহারা মুসাফির, অভিভাবকহীন এতিম শিশু, রয়েছে ইসলামের সুনিপুণ তন্তাবধান। হজরত সা'দ বিন আবি ওয়াক্কাস রা. এর পথ থেকে যখন সমাজ ও জাতির দুর্বল লোকদের প্রতি গুরুত্বহীনতা প্রকাশ পাচ্ছিল তখন রসুল সা. তাকে বললেন: “তোমাদের মধ্যস্থ দুর্বল অসহায়দের সুবাদেই তো তোমরা (আল্লাহর পক্ষ থেকে) সাহায্য সহযোগিতা ও রিজিকপ্রাপ্ত হয়ে থাকো” ।* ৪ বুখারি । www.pathagar.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।