৪০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছ না; অথচ মজলুম অসহায় নারী পুরুষেরা চিৎকার দিয়ে বলছে: হে প্রভু! আমাদেরকে এ অত্যাচারী জনপদ থেকে বের করে নাও, আমাদের জন্য তোমাদের পক্ষ থেকে একজন বন্ধু ও একজন সাহায্যকারী তৈরি করে দাও” (সুরা নিসা, ৪: ৭৫)। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম খুঁজে পাওয়া যাবে না যেখানে দুর্বলের অধিকার আদায়ে এতটা গুরুত্ব দেয়া হয়েছে এবং সবলের অত্যাচার থেকে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য সোচ্চার ভূমিকা পালন করেছে। অথচ ইসলামে তাদের থেকে এ ধরনের কোনো দাবি উত্থাপিত হওয়ার জন্য অপেক্ষা করা হয়নি; বরং তাদের কল্পনায়ও ছিল না যে অপরের কাছে তাদের কিছু প্রাপ্য রয়েছে। বংশানুক্রমে এসব অসহায় মজলুম জুলুম-অত্যাচারের শিকার হওয়াকে নিজেদের ভাগ্যলিপি বলে মেনে নিয়েছিল; এমনকি সমাজ জীবনে এটা স্বাভাবিক নিয়ম বলে ধরে নেয়া হয়েছিল যে দুর্বল চিরকালই সবলের ছারা অত্যাচরিত হবে । অতঃপর ইসলাম মানুষকে ন্যায়- ইনসাফ শিক্ষা দিল, যার মূলনীতি কুরআনে বর্ণিত হয়েছে, রসুলদের শিক্ষায় যা স্থান পেয়েছে এবং যার ওপর আসমান জমিনের ভিত প্রতিষ্ঠিত । ইসলাম প্রদত্ত এ ন্যায় -ইনসাফের দাবি হচ্ছে দুর্বলের অধিকার সংরক্ষণ এবং তাদের পাশে দীড়ানো যাতে তারা তাদের সামাজিক, আর্থিকসহ যাবতীয় অধিকার ফিরে পায়। দাসত্বের মতো অভিশপ্ত প্রথা থেকে মানুষকে মুক্তি দেয়ার জন্য ইসলাম পর্যায় ক্রমিক কর্মসূচি হাতে নিয়েছে। দাসমুক্তিকে ইসলাম যাকাতের সম্পদ ব্যয়ের একটি খাত হিসেবে ঘোষণা দিয়েছে যার যথার্থ বাস্তবায়ন দাসমুক্তির জন্য যথেষ্ট । খলিফা উমর ইবনে আবদুল আজীযের শাসনামলে আফ্রিকার গভর্নর খবর পাঠালেন যে যাকাত দেওয়ার জন্য গরিব মিসকিন পাওয়া যাচ্ছে না। জবাবে দ্বিতীয় ওমর বললেন: দাস ক্রয় করে মুক্ত করে দাও! ধনীদের সম্পদে ইসলাম গরিবের প্রাপ্য অংশ নির্ধারণ করে দিয়েছে । এটি ধনীদের পক্ষ থেকে অনুগ্রহ নয় যে তারা ইচ্ছে করলে দেবে অন্যথায় দেবে না; বরং ইসলাম তাকে দ্বীনের মূল স্তম্ভের অন্তর্ভুক্ত করে নিয়েছে। ধনীরা স্বেচ্ছায় দিতে না চাইলে তাদের অসন্তুষ্টি সত্বেও জাকাত নেয়া হবে; বরং এ ক্ষেত্রে তারা সুসংগঠিত হয়ে জোটবদ্ধ হলে তাদের সাথে জিহাদ করা হবে যেমনটি করেছিলেন প্রথম খলিফা আবু বকর রা.। এ ক্ষেত্রে তাঁর বক্তব্য ইতিহাসের পাতায় সগৌরবে বিদ্যমান: “আল্লাহর শপথ! তারা যদি উটের রশি পরিমাণ সামান্য সম্পদও দিতে অস্বীকার করে যা তারা রসুলের সা. যুগে পরিশোধ করত, তাহলে আমি তাদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হব” । www.pathagar.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।