ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৩৯ রহিত হয়ে যায় এবং এক বহর অতিবাহিত হওয়ার পূর্বে যাকাত আদায়ের বাধ্যবাধকতা না থাকায় রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতি হচ্ছিল। গভর্নরের ইচ্ছে ছিল মুসলমান হওয়ার পরও রাষ্ট্রীয় কোষাগারের স্বার্থে তাদের ওপর ট্যাক্স আদায়ের বাধ্যবাধকতা বহাল থাকবে । তখন ওমর ইবনে আব্দুল আজীযের প্রত্যুত্তর কি ছিল? তিনি সংক্ষিপ্ত ও অর্থবহ একটি বাক্যে এর উত্তর দিয়েছিলেন যা ইসলামি রাষ্ট্রের জন্য মাইলফলক হয়ে আছে। মহান খলিফা বলেছিলেন: “আল্লাহ তোমাদের এ চিন্তাধারা থেকে মুসলিম জাতিকে হেফাজত করুন! নিশ্চয় আল্লাহ তায়ালা মুহাম্মদকে সা. কর আদায়কারী হিসেবে নয়; বরং সৎ পথ প্রদর্শনকারী ও কল্যাণকামী হিসেবেই প্রেরণ করেছিলেন!” এটাই হচ্ছে ইসলামি রাষ্ট্রের মূল বার্তা: ট্যাক্স নয়-হেদায়াত। কখনো দেখা যায় যে কোনো উপায়ে প্রজাদের পকেট থেকে ধন-সম্পদ সংগ্রহ করাই যেন রাষ্ট্রের প্রধান লক্ষ্য। কিন্তু ইসলামি রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে যথাসম্ভব বেশি সংখ্যক মানুষের কাছে ইসলামের সুমহান বাণী পৌছে দেয়া। একজন মানুষকে ইসলামের সঠিক পথের সন্ধান দেওয়া, আসমান জমিনের মধ্যকার সব কিছু থেকে উত্তম। অসহায় ও দুর্বলের আশ্রয়স্থল ইসলামি রাষ্ট্র সবলের স্বার্থ নয়; বরং দুর্বলের অধিকার সংব্রক্ষণই ইসলামি রাষ্ট্রের অন্যতম দায়িতৃ। তাই ইসলামি রাষ্ট্র সম্পদশালীদের থেকে যাকাত সংগ্রহ করে গরিব দুস্থদের মাঝে তা বিতরণ করে থাকে । এমনিভাবে রাষ্ট্রের অন্যান্য রাজস্ব থেকেও এতিম, অনাথ ও সম্বলহারা মুসাফিরের জন্য ইসলামি রাষ্ট্রে সহযোগিতার অংশ নির্ধারিত থাকে, “যাতে ধন-সম্পদ মুষ্টিমেয় কয়েকটি হাতে সীমাবদ্ধ না হয়ে পড়ে’ (সুরা হাশর, ৫৯: ৭)। ইসলামের প্রথম খলিফা তার ভাষণে বলেন: ‘জেনে রেখো! তোমাদের মধ্যে সবল ব্যক্তি আমার কাছে দুর্বল যতক্ষণ না তার থেকে অপরের অধিকার আদায় করতে পারি, এবং তোমাদের মধ্যে দুর্বল ব্যক্তি আমার কাছে সবল যতক্ষণ না তার প্রাপ্ত অধিকার ফিরিয়ে দিতে পারি' । ইসলামি রাষ্ট্র অসহায় মজলুমদের রাষ্ট্র । শক্তিশালী ও. বলবানদের বিষাক্ত থাবায় যারা আক্রান্ত ও জালেমদের পায়ের তলায় যারা পিষ্ঠ এবং তাদের ধন-সম্পদ ও ক্ষমতার দাপটের সামনে যারা অসহায়ভাবে জীবনাপাত করছে, এ সকল মজলুমকে জুলুম-অত্যাচার থেকে পরিত্রাণ দেয়ার জন্যই ইসলামি রাষ্ট্র এদের কাধে কাধ মিলিয়ে এদের অধিকার আদায়ের সংগ্রামে লিগ্ত। “তোমাদের কি হয়েছে কেন www.pathagar.com

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।