৩৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ আল্লাহর বান্দাদের কাছ তার এ রহমত পৌছাতে কার্পণ্য করা কখনো বৈধ হতে পারে না। মহানবি সা. চিঠি ও দূত প্রেরণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন রাজা-বাদশাহদের কর্ণকুহরে ইসলামের বাণী পৌছানোর ব্যবস্থা করেছিলেন যাতে তারা আল্লাহর দরবারে ইসলামের দাওয়াত না পাওয়ার অজুহাত নিয়ে দাড়াতে না পারে । বর্তমান সময়ে যেখানে রাষ্ট্র সব কিছুর প্রতিনিধিত্ব করে থাকে এবং যেখানে দাওয়াতের বিভিন্ন উপায়-উপকরণ খুবই সহজলভ্য যার এক দশমাংশও ইতঃপূর্বে কল্পনাও করা যেত না, এই অবস্থায় রাষ্ট্রের উচিত যাবতীয় বাধা-বিপত্তি অতিক্রম করে বিশ্ব মানবতার কর্ণ কুহরে ইসলামের সুমহান বাণী পৌছিয়ে দেয়া, যারা মূলত ইসলামের কোনো কিছুই জানতে পারেনি, অথবা জানতে পারলে তাও যৎসামান্য । অথবা যা কিছু জানতে পেরেছে তাও বিকৃত এবং বানোয়াট যা লাভের চেয়ে বেশি ক্ষতিকর, যেখানে ইসলামের সত্যিকার বাণী নয় এমন কিছুকে ইসলামের সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং বানোয়াট যা লাভের চেয়ে বেশি ক্ষতিকর, যেখানে ইসলামের সত্যিকার বাণী নয় এমন কিছুকে ইসলামের সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং এবং সত্যকে মিথ্যার আকারে বর্ণনা করা হয়েছে । এসব মানুষের কাছে ইসলামের দাওয়াত না পৌছালে এ সকল লাখ লাখ বনী আদমের জন্য আল্লাহর দরবারে আসামীর কাঠগড়ায় দাড়াতে হবে। ইসলামের পথের যাবতীয় বাধা-বিপত্তি দূর করে তাকে কন্টকমুক্ত করা এবং মানুষের কাছে সময় ও যুগোপযোগী করে ইসলামের বাণী ও শিক্ষা পেশ করা যাতে তারা সহজেই বুঝতে পারে। আল্লাহ তায়ালা বলেন: “আমি প্রত্যেক জাতির কাছে তাদের ভাষাভাষী রসুল প্রেরণ করেছি যাতে সে সুস্পষ্টভাবে তাদের কাছ দাওয়াত পৌছাতে সক্ষম হয়' (সুরা ইবরাহীম, ১৪: ০৪)। পঞ্চদশ শতকের মানুষের কাছে দাওয়াত পৌছানোর ভাষা নিশ্চয় দ্বাদশ ও ত্রয়োদশ শতক থেকে ভিন্ন হবে। আমাদের অবশ্যই এ পার্থক্য বুঝতে হবে এবং মানুষের সামনে তাদের পরিচিত ভাষা আলোচনা করতে হবে এবং দাওয়াতের ক্ষেত্রে তাদের অপছন্দনীয় ভাষা ও যাবতীয় অপরিচিত বিষয়গুলো এড়িয়ে যেতে হবে যাতে তারা তাদের অজান্তেই আল্লাহ ও তার রসুল সা.কে অস্বীকার করতে বাধ্য হয়ে না পড়ে । মিশরস্থ ওমর ইবনে আবদুল আজীয নিযুক্ত গভর্নর একদা তাঁর কাছে অত্যধিক হারে মানুষের ইসলাম গ্রহণের অভিযোগ করেছিল । যার ফলে তাদের থেকে ট্যাক্স www.pathagar.com
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।