ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

ভ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৭ “আইন-কানুন জনগণের বা রাষ্ট্রের ইচ্ছার প্রতিফলন’ এ ধরনের দাবি করা বৈধ নয়; কিন্তু সাধারণ আইনের আধুনিক ও প্রাচীন সকল গ্রন্থে এ ধরনের দাবি করা হয়। ইসলামের ইতিহাসের ন্যায়পরায়ণ হোক বা স্বৈরাচার হোক কোন শাসক খুঁজে পাওয়া যাবে না যে ইসলামি জীবন ব্যবস্থার ছত্রছায়ায় নতুন কোনো মৌলিক আইনণ প্রণয়ন করেছে : কিন্তু আধুনিক রাষ্ট্রব্যবস্থায় শাসকগোষ্ঠী নিজের ইচ্ছে মোতাবেক শুধু আইন নয়; বরং সংবিধানও পরিবর্তনের দাবি করার ক্ষমতা রাখে (ড. শাওয়ীর কথা এখানে সমাপ্ত)। গণতন্ত্র সাংবিধানিক গ্যারান্টি, মনিটরিং সেল, বিভিন্ন বিভাগের আলাদাকরণ, সংবাদপত্রের স্বাধীনতা, বহুদলীয় রাজনীতি, শাসকগোষ্ঠীর মোকাবিলায় গণসচেতনতা ইত্যাদি যে সব কিছু উপহার দিয়েছে তা আমরা অস্বীকার করি না, যার মাধ্যমে স্বৈরাচারের মূলোৎপাটন, মজলুমের সহযোগিতা এবং পার্লামেন্ট, বিভিন্ন ধরনের মনিটরিং সেল ও সংবাদপত্রের স্বাধীনতাসহ এ জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বিক স্বাধীনতার ভিত মজবুত করা সম্ভব হয়। “সাদ্দ আয্‌ যারায়ি” অর্থাৎ সম্ভাব্য বিভিন্ন খারাপ কাজের দ্বার বন্ধ করা এবং “যা ছাড়া কোনো আবশ্যকীয় কাজ সম্পন্ন হয় না তা করাও আবশ্যক' ইসলামি জীবন ব্যবস্থায় এ সব মৌলিক ধারায় আলোকিত গণতন্ত্রের বিভিন্ন ইতিবাচক দিক গ্রহণ করে লাভবান হওয়া প্রতিটি মুসলিম রাষ্ট্রের অবশ্য কর্তব্য । গণতন্ত্রের যে সব পদক্ষেপ গ্রহণ করে শুরার ভিতকে মজবুত করা যায় এবং জালেম ও স্বৈরাচারী শাসকের মোকাবিলা করা যায়; বরং যার ফলে স্বৈরাচার জন্ম নেওয়ার কোনো সুযোগই থাকে না এগুলো গ্রহণ করা প্রতিটি মুসলিম রাষ্ট্রের জন্য আবশ্যক। কর আদায় নয়; বরং; হেদায়াত ও কল্যাণকর রাষ্ট্র ইসলামি রাষ্ট্র (যেমনটি আল্লামা আবুল হাসান নদভী র. বলেন) কর সংগ্রহকারী কোনো রাষ্ট্র নয়; বরং এটি হেদায়াত তথা কল্যাণকর রাষ্ট্রী। অর্থাৎ এর মূল মিশন হচ্ছে বিশ্বজনীন ইসলামের দাওয়াত প্রচার করা এবং শাশ্বত ইসলামের বাণী পৌছে দেয়া। ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে বিশ্বমানবতার জন্য রহমত স্বরূপ । * এখানে আইন ছারা জীবন পরিচালনার সার্বজনীন ও মৌলিক নতুন আইন বুঝানো হয়েছে যা প্রণয়ন করার অধিকার মানুষের নেই। শরীয়তের মূলনীতি এবং ইসলামি ফিকহ থেকে গবেষণালন্ধ আংশিক বা যৌগিক কোনো আইন এখানে উদ্দেশ্য নয়। এ ধরনের গবেষণা হয়েছে এবং হবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই যদি তা শরীয়তের কোনো টেক্সট বা কোন মূলনীতির সাথে সাংঘর্ষিক না হয়। www.pathagar.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।