ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ দ্বারা যদি অঞ্চলভিত্তিক কোনো জাতির নেতৃত্ব, যা কোনো রাষ্ট্রের শাসনাধীন এবং যে কোনো সরকার ইচ্ছে করলে তাকে স্বীকৃতি দিতে বা স্বাধীনতা থেকে বঞ্চিত করতে অথবা তারা আশা-আকাজ্ফার গলা টিপে ধরতে এবং তার পরিচয় বহন করে যা ইচ্ছে তা করতে পারে ইত্যাদি বুঝানো হয়; তাহলে মুসলিম উম্মাহর নেতৃত্ব, ইসলামি শরিয়তে যার ‘আল ইজমা’ তথা একক ও অভিন্ন সিদ্ধান্তে আসার অধিকার রয়েছে এবং বিশ্বের প্রতিটি অঞ্চল, মহাদেশ ও ভূখণ্ডে মুসলিম যা লালন করে থাকে ইত্যাদিকে বুঝানো হয়। ‘আল ইজমা’ তথা একমত্য পোষণ, যা এ বিশাল জাতি অথবা তার প্রতিনিধিতুল্য গবেষক, মুজতাহিদ ও আলেম- উলামাদের সমন্বয়ে হয়ে থাকে এবং যা এককভাবে ইসলামি জীবন বিধানের উৎস হিসেবে পরিগণিত হয়। প্রত্যেক জাতিগোষ্ঠী যাদের সমন্বয়ে এ উম্মাহ গঠিত তাদের অথবা যারা (ইচ্ছায়-অনিচ্ছায় অথবা ন্যায়সঙ্গত বা অন্যায়ভাবে হোক) এ সব জাতিগোষ্ঠীর প্রতিনিধির ভূমিকা পালন করে তাদের সবার উচিত উম্মতের এ ইজমা তথা এঁকমত্যকে সম্মান করা। এর মাধ্যমে মুসলিম উম্মাহর জাতীয় নেতৃতৃ বাস্তব রূপ ধারণ করতে সক্ষম হয়। মুসলিম উম্মাহর এ বৈশিষ্ট ও গুণাবলীসহ ‘ইজমা’ তথা একমত্য পোষণ করার মাধ্যমে তা এককভাবে ইসলামি জীবন ব্যবস্থার প্রতিনিধিত্ব করতে পারে। এটি এককভাবে আইন প্রণয়নের নেতৃত্বের দাবিদার কোনো পার্লামেন্ট যা এ উম্মাহর কোন একটি জাতির প্রতিনিধিত্ব করে ইত্যাদির পক্ষে দাবি করা বৈধ হবে না। যদি এ উম্মাহর কোনো জাতিগোষ্ঠীর জন্য কোনো প্রকারের নেতৃত্বের সুযোগ দেয়া হয়, তবে তা হবে সীমিত এবং তা সার্বজনীন সর্বোচ্চ নেতৃত্ব তথা পুরো উম্মাহর এঁকমতের ভিত্তিতে হবে। ৩. ইসলামে রাষ্ট্রের বিভিন্ন বিভাগের পৃথকীকরণের যে মূলনীতি রয়েছে তা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কর্তৃক স্বীকৃত সাংবিধানিক ধারার ওপর শ্রষ্ঠতের দাবি রাখে । ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সরকার প্রধান ও পার্লামেন্ট থেকে শুরু করে আইন বিভাগ, কার্যনির্বাহী বিভাগ এবং বিচার বিভাগসহ রাষ্ট্রের সব বিভাগের সদস্য পৃথকীকরণের ওপর প্রতিষ্ঠিত। রাষ্ট্র এবং তার সব রাজনৈতিক বিভাগ থেকে আইন প্রণয়নের স্বাত্যন্ত্র ও স্বকীয়তা যা ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত ও স্বীকৃত, আধুনিক ও প্রাচীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এর সমপর্যায়ে পৌছতে সক্ষম হয়নি । ইসলামি রাষ্ট্রই বিশ্বে একমাত্র রাষ্ট্র যার জন্য www.pathagar.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।