ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৩৫ তা পার্লামেন্ট (প্রত্যক্ষ ও স্বচ্ছভাবে বা কারচুপির মাধ্যমে নির্বাচিত) হোক বা সরকার প্রধান, অথবা সামরিক, বেসামরিক যে কোনো কাউন্সিল যারা আইন প্রণয়নের অধিকার রাখে তাদের যে কারো তন্তাবধানের পরিচালিত হোক না কেন। কিন্তু ইসলামি জীবন ব্যবস্থায় আইন প্রণয়নকারী কর্তৃপক্ষসহ রাষ্ট্রের সকল বিভাগের ওপর শরিয়াহ তথা ইসলামি আইনের পরিপূর্ণ শ্রেষ্ঠতৃ বহাল থাকবে । শরিয়তের কোনো বিধানকে পরিবর্তন বা রহিত করার অধিকার আইন প্রণয়নকারী সংস্থার কার্ধপরিধির আওতাধীন নয়। এভাবে ইসলাম একমাত্র প্রথম রাজনৈতিক ব্যবস্থা যেখানে সংখ্যাগরিষ্ঠ (প্রকৃত হোক বা কারচুপির মাধ্যমে হোক) শাসকবর্গের কার্যসীমার পরিধি নির্ণয় করে দেয়া হচ্ছে। বর্তমান সময়ের সংবিধান বিশেষজ্ঞ আইনবিদদের নিকট এটাই এখন আলোচ্য বিষয়: তারা “ল অব নেচার’ নামে কতিপয় সার্বজনীন ও গুরুত্বপূর্ণ মূলনীতি প্রণয়নের চেষ্টায় রত এবং তারা আশা পোষণ করে যে রাষ্ট্রের আইন প্রণয়নকারী সংস্থার অবশ্যই এ সব মূলনীতি মেনে চলার বাধ্যবাধকতা থাকবে । এর মধ্যে মানবাধিকারের মূলনীতি উল্লেখযোগ্য; কিন্তু তারা এখনো এ সব মুলনীতিকে যারা অন্যায়ের পথ ধরে ক্ষমতায় আরোহণ করে এবং স্বেচ্ছাচারিতার পথ বেছে নেয়, তাদের কর্তৃক পরিবর্তন বা রহিতকরণ ক্ষমতা থেকে রক্ষা করার কোনো পথ খুঁজে পায়নি। তাই আইনবিদ ও দার্শনিকদের প্রদত্ত এ সব বড় বড় মূলনীতি এখনো আইন প্রণয়নকারী সংস্থা অথবা শাসকগোষ্ঠীর জন্য কার্যত কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করতে সক্ষম হয়নি, তা স্বৈরশাসন, একনায়কতৃ বা সামরিক বেসামারিক ইত্যাদি যে কোনো পর্যায়ের হোক না কেন । অথচ ইসলাম হাজার বছর বা ততোধিক পূর্বে এ বিষয়ে অকাট্য ফয়সালা দিতে সক্ষম হয়েছে। ইসলাম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আল কুরআনকে রাষ্ট্রের একমাত্র সংবিধান হিসেবে ঘোষণা করেছে এবং কুরআন বর্ণিত মৌলিক বিধি- বিধানকে পবিত্রতা, স্থায়িত ও অমরতৃ দান করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস যারা হেফাজত করে এবং শরিয়তের আসমানী নির্করণীগুলো যার কার্যপরিধি নির্ণয় করে থাকে। এছাড়া ইসলামের রয়েছে আরো অনেক বাস্তবিকদিক যা বিস্তারিত আলোচনার এখানে অবকাশ নেই। ২. ‘উম্মাহর শ্রেষ্ঠতৃ' এ মূলনীতি আধুনিক গণতন্ত্রের “জনগণের শেষ্টতৃ’ শীর্ষক মূলনীতি থেকে উত্তম। কেননা মুসলিম উম্মাহ বিভিন্ন রাষ্ট্রে www.pathagar.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।