ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ অবহেলার পরিণামে জাতির ধ্বংস অনিবার্ধ। মহনবি সা. বলেন: ‘যখন আমানত বিনষ্ট করা হয় তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো; জিজ্ঞেস করা হলো- কিভাবে এর বিনষ্ট করা হয় ইয়া রসুলুল্লাহ? তিনি বললেন: অযোগ্য ও অদক্ষ ব্যক্তির হাতে যখন কোনো দায়িতৃু অর্পণ করা হয় তখন কিয়ামতের অপেক্ষা করো’ (বুখারি)। ড. শাওয়ীর মূল্যবান বক্তব্য কায়রো থেকে প্রকাশিত “আল ওয়াফদ” পত্রিকার ১১ সেপ্টেম্বর, ১৯৮৬ সংখ্যায় ইসলামের পুনর্জাগরণের প্রতি আশাবাদ ব্যক্ত করে খালেদ মুহাম্মদ খালেদের জিজ্ঞাসার জবাবে এবং গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর ইসলামি রাষ্ট্রের শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়ে ড. তাওফীক শাওয়ীর লিখিত প্রবন্ধ থেকে এখানে কিছু উল্লেখ করা সমীচীন মনে করছি। ড. শাওয়ী বলেন: “গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর ইসলামি রাষ্ট্রের শ্রেষ্ঠত্বের দু'টি দিক রয়েছে: প্রথমত: আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি আলোচনা করতে গিয়ে একথা বলতে হবে যে, ইসলামি রাষ্ট্র ব্যবস্থা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা থেকে হাজার বছরের অধিক সময় ধরে এগিয়ে আছে। দ্বিতীয়ত: এ ক্ষেত্রে ইসলাম যে মূলনীতি দিতে সক্ষম হয়েছে আধুনিক কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এ পর্যায়ে পৌছতে এখনো সক্ষম হয়নি এবং আরো হাজার বছর অপেক্ষা করার পরও এ পর্যায়ে পৌছার আদৌ কোনো সম্ভাবনা নেই”। যে সব মূলনীতির মাধ্যমে ইসলাম সাংবিধানিক ও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ওপর তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি তা নিয়ে আলোচিত হলো: ১. “শরিয়াহ তথা ইসলামি আইনের শ্রেষ্ঠতৃ' এ মূলনীতি “মানব জাতির রচিত সাধারণ আইনের নেতৃত্ব’ শীর্ষক মূলনীতি থেকে উত্তম। গণতান্ত্রিক এ মূলনীতিতে রাষ্ট্রের একমাত্র নীতি নির্ধারক হিসেবে আইন প্রণয়ন কর্তৃপক্ষের জন্য কোনো সীমারেখা টেনে দেয়া হয়নি, এবং এক্ষেত্রে . তাদের জন্য কোনো শর্তাদি বা কোন কার্যপরিধি নির্ণয় করে দেয়া হয়নি; ২ এ আয়াতটি মুসার আ. ঘটনা সংশ্লিষ্ট আয়াত যেখানে শুয়াইবের (আ.) কন্যা বলেছিলেন: “আব্বাজান! একে কাজে নিয়োগ করুন, কাজের জন্য এমন ব্যক্তিই উত্তম হতে পারে যে শক্তিশালী ও আমানতদার” (সুরা আল কাসাস: ২৬)। এখানে শক্তির অর্থ হচ্ছে যোগ্যতা ও দক্ষতা এবং আমানত যা ধারা খোদাভীতি ও সচেতনতা প্রকাশিত হয়! এরা একটি অপরটির পরিপূরক । www.pathagar.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।