ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৩৩ প্রতিনিধির রূপ ধারণ করে আসে যারা প্রকৃতপক্ষে জনস্বার্থের প্রতিনিধিত্ব করে না; বরং ব্যক্তিগত, সাম্প্রদায়িক ও তাদের বাহিনী তথা ক্ষমতাধর সোসাইটির স্বার্থেরই প্রতিনিধিত্ব করে থাকে । এটা এ জন্য যে, জাল ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি মনোনীত হওয়ার কথা বাদ দিলেও মূলত এখানে প্রার্থী মনোনয়ন এবং ভোট উভয়ের জন্য উল্লেখযোগ্য কোনো শর্তাবলী অথবা চারিত্রিক কোনো মাপকাঠির বাধ্যবাধকতা নেই। যে শুরা তথা পরামর্শ সভার ওপর ইসলামি রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠিত তা অত্যন্ত বৈশিষ্ট্যমন্ডিত। পরামর্শ সভার বিবিধ সীমারেখা রয়েছে যা অতিক্রম করার কোন সুযোগ নেই। ইসলাম বর্ণিত ধর্মবিশ্বাস, ইবাদত-বন্দেগি, চারিত্রিক মাপকাঠিসহ বিভিন্ন অকাট্য বিধি-বিধান যেগুলো মূলত ইসলামি সমাজ ও এর জীবন চলার পথের মৌলিক উপাদান ইত্যাদির ক্ষেত্রে পরামর্শের কোনো সুযোগ নেই। সরকার, পার্লামেন্ট ও আইনসভার পক্ষে এর কোনো কিছুকে রদবদল কিংবা রহিত করার কোনো অধিকার নেই। কারণ আল্লাহ তায়ালা যা কিছু আদেশ করেছেন তাকে রহিত করা এবং যা কিছু থেকে বারণ করেছেন তাকে বাস্তবায়ন করার অধিকার কোনো আদম সন্তানের নেই। ভোটার ইসলামের দৃষ্টিতে সাক্ষীতুল্য। ন্যায়-ইনসাফ, সচ্চরিত্রসহ একজন সাক্ষীর যে সব যোগ্যতা ও গুণাবলী থাকা আবশ্যক একজন ভোটারেরও তা থাকা আবশ্যক। “তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ ব্যক্তিরাই শুধু সাক্ষ্য দিবে” (সুরা তালাক, ৬৫: ২)। “যাদের ব্যাপারে তোমাদের আস্থা রয়েছে তাদের সাক্ষ্যই গ্রহণযোগ্য হবে” (সুরা আল বাকারা, ২: ২৮২)। এমনিভাবে যখনি ভোট প্রার্থনা করা হয় তখন ভোটের আকৃতিতে সাক্ষ্য দেওয়া আবশ্যক হয়ে পড়ে এবং ভোট না দিয়ে সাক্ষ্য গোপন করা বৈধ হবে না। “যে ব্যক্তি তা গোপন করবে সে গুনাহগার হবে” (সুরা বাকারা, ২: ২৮৩)। “সাক্ষীদের যখন সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয় তখন তারা যেন বেঁকে না বসে” (সুরা বাকারা, ২: ২৮২)। আর প্রার্থীকে অবশ্যই “সংরক্ষণকারী ও জ্ঞানী” অথবা “শক্তিশালী ও আমানতদার”২ হতে হবে। অন্যথায় এ স্থান ছেড়ে দিতে হবে। এ মূলনীতিকে রর এখানে কুরআনের & আয়াতের ইঙ্গিত করা হয়েছে যেখানে ইউসুফ আ. মিসরের শাসককে বলেছিলেন: “দেশের ধন-সম্পদের দায়িতি আমার উপর সোপর্দ করুন, নিশ্চয় আমি সংরক্ষণকারী ও এ বিষয়ে জ্ঞানও রাখি” (সুরা ইউসুফ ১২: ৫৫)। www.pathagar.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।