আল কুরআন থেকে - বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে মুসলিমগণ! আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে, তোমরা সব আমানত তার মালিককে ফিরিয়ে দেবে। যখন মানুষের বিরোধ করবে তখন বিচারক হিসেবে ন্যায়বিচার করবে। আল্লাহ তায়ালার উপদেশ সবসময়ই উত্তম। আর অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন। হে ইমানদারগণ! আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্বশীল ও ক্ষমতার অধিকারী । এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রসুলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের উপর ঈমান এনে থাকো । এটিই সঠিক কর্মপদ্ধতি ও পরিণতির দিক দিয়েও উৎকৃষ্ট । হে নবি! তুমি কি তাদেরকে দেখোনি, যারা এ মর্মে দাবি করে চলছে যে, তারা ঈমান এনেছে সেই কিতাবের প্রতি যা তোমাদের উপর নাজিল করা হয়েছে এবং সেইসব কিতাবের প্রতি যেগুলো তোমাদের পূর্বে নাজিল করা হয়েছিল; কিন্তু তারা নিজেদের বিষয়গুলো ফায়সালা করার জন্য “তাগুতে"র দিকে ফিরতে চায়, অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার হুকুম দেয়া হয়েছিল? শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দৃরে সরিয়ে নিয়ে যেতে চায়। আর যখন তাদেরকে বলা হয়, এসো সেই জিনিসের দিকে, যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে, তখন তোমরা দেখতে পাও ওই মুনাফিকরা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে (সুরা নিসা, ৪: ৫৮-৮১)। www.pathagar.com
— Page 5 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.