৩২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ তাদের থাকবে যদি সে তাদের দেখানো পথ অবলম্বন না করে; গণতন্ত্রের এ মূলনীতির সাথে ইসলাম একমত্য পোষণ করে থাকে। এর সাথে অতিরিক্ত ইসলামের বিধান হচ্ছে যে, ইসলাম রাষ্ট্রের নারী পুরুষ নির্বিশেষ ওপর প্রয়োজনে তাদের শাসককে পরামর্শ দেয়া এবং তাকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করা আবশ্যক করেছে । কারণ মুমিনদের পারস্পরিক অধিকারের দাবি হচ্ছে তারা একে অপরের কল্যাণ কামনায় তাকে পরামর্শ, আদেশ-নিষেধ দিতে কুণ্ঠাবোধ করবে না, তার মান-মর্যাদা যত বড়ই হোক না কেন। আল কুরআনে বলা হয়েছে: “মুমিনরা একে অপরের বন্ধু, পরস্পরের সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করবে” (সুরা তাওবা, ৯: ৭১)। পশ্চিমা গণতন্ত্রের নানাবিধ বৈশিষ্ট্য থাকা সত্তেও সেখানে এমন কোনো নিয়ম-নীতি ও মূল্যবোধ নেই যা এটিকে পরিচালিত ও পরিশীলিত করতে সক্ষম হয়। এতে জাতির প্রতিনিধি হওয়ার নামে যে কেউ ইচ্ছে করলে যাবতীয় মূল্যবোধের কবর দিতে, নানাবিধ অপরাধের স্বীকৃতি দিতে এবং বৈধ কাজের অবৈধতা ও অবৈধ কাজের বৈধতা দিতে সক্ষম হয়। এমনকি বৃটিশ পার্লামেন্ট সম্পর্কে বলা হয়ে থাকে যে, প্রতিষ্ঠানটি ইচ্ছে করলে পুরুষকে নারী ও নারীকে পুরুষ পরিণত করা ছাড়া অবশিষ্ট যে কোনো কাজ করতে সক্ষম! তাইতো আমরা দেখি মদ্যপানের মাধ্যমে বৈষয়িক, শারীরিক ও মানসিকসহ যাবতীয় ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি প্রভৃতি ক্ষতিগ্রস্থ হওয়া সত্তেও মার্কিন গণতন্ত্রে এর বৈধতা প্রদান করতে । এমনকি কখনো কখনো পশ্চিমা গণতন্ত্র পুরুষের সাথে পুরুষের এবং নারীর সাথে নারীর বিবাহের বৈধতা প্রদান করে থাকে! পশ্চিমা গণতন্ত্র বিপুল সংখ্যাগরিষ্ঠতা, জনগণের মতামত যাচাই প্রভৃতি কৌশল অবলম্বনের মাধ্যমে যে কোনো কিছুর বৈধতা প্রদান করে থাকে । তাইতো জনৈক আরব শাসক বলেছিলেন: গণতন্ত্রের রয়েছে অনেক বিষদাত ও হিংস্র থাবা এটি কখনো একনায়কতৃ রূপে ভয়ংকর আকৃতি ধারণ করতে পারে! পশ্চিমা গণতন্ত্রের যাবতীয় বৈশিষ্ট্যের স্বীকৃতি দিলেও এ কথাটি বলা যায় যে, এটি সর্বদা প্রত্যক্ষ ও পরোক্ষ শক্তির স্বার্থ সংরক্ষণেই ব্যবহৃত হয়। তাই আশ্চর্যের কিছু নেই যে, যখন দেখা যায় পুঁজিবাদী গণতন্ত্রে সুদ, মজুদদারী ইত্যাদিরও বৈধতা প্রদান করা হয় যাতে সমাজের প্রভাবশালী ও ক্ষমতাধর শ্রেণির স্বার্থ আদায় ও সংরক্ষণ সক্ষম হয়; যদিও এতে সমাজের বিপুল সংখ্যক জনগণ ক্ষতিগ্রস্থ হয়। গণতন্ত্রে ধরে নেওয়া হয় যে এটি হচ্ছে জনগণ পরিচালিত, জনগণের জন্য এবং জনগণেরই শাসন। কিন্তু বাস্তবে দেখা যায় এখানে এমন অনেকে জনগণের www.pathagar.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।