দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ৩১ হোক। তখন উপবিষ্ট তার সভাসদরা বলল, বলুন: হে আমীর! আপনার ওপর শাস্তি বর্ষিত হোক । তিনি পুনরায় বললেন: হে জাতির সেবক! আপনার ওপর শাস্তি বর্ষিত হোক। তখন তারা তাদের পূর্বোক্ত কথার পুনরাবৃত্তি করল। তিনি ফের তার কথার পুনরাবৃত্তি করলেন। অতঃপর মুয়াবিয়া রা. বললেন: তোমরা থামো! আবু মুসলিমকে বলতে দাও, তার কথা সম্পর্কে সে অধিক জ্ঞাত। কবি আবুল আ'লা (আল-মাআররী) তার যুগের শাসকগোষ্ঠীর ওপর অসন্তোষ প্রকাশ করতে গিয়ে তার কবিতায় এজাতীয় কথাই পুনর্ব্যক্ত করেছিলেন। তিনি বলেন: বেঁচে থাকাটাই বড় কষ্টকর হয়ে পড়ছে! কত জাতি দেখেছি যাদের শাসকগোষ্ঠী প্রজাদের কল্যাণ চিন্তা করে না; বরং তাদের ওপর জুলুম করে থাকে, তাদের বিরুদ্ধে চক্রান্ত মেতে ওঠে এবং জাতির স্বার্থ ভুলে গিয়ে নিজের স্বার্থ অর্জনে মেতে ওঠে, অথচ এরাই হচ্ছে জাতির সেবক। রাজতন্ত্র নয়; পরামর্শভিত্তিক রাষ্ট্র ইসলামি রাষ্ট্র ব্যবস্থা পারস্য ও রোম সাম্রাজ্যের মতো পারিবারিক কোনো উত্তরাধিকার বহন করে না। জ্ঞান-বিজ্ঞান, বিবেক-বুদ্ধি, প্রজ্ঞা ও ধী-শক্তি এবং সচ্চরিত্র ইত্যাদি কখনো উত্তরাধিকারীর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অর্জিত হয় না। অনেক ভালো ও সৎ পিতার বংশে কুসম্তানের অস্তিত্ব দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামীন ইব্রাহীম ও ইসহাক আ. সম্পর্কে বলেন: “তাদের বংশধরের মধ্যে সু-সন্তান ও কু-সন্তান উভয়ই রয়েছে” (সুরা সাফফাত, ৩৭: ১৩)। আল্লাহ তায়ালা যখন ইব্রাহীমকে আ. বললেন: “নিশ্চয় আমি তোমাকে মানুষের নেতা বানাব” । ইব্রাহীম আ. বললেন: “আমার বংশধর থেকে কেউকি তা পাবে?” আল্লাহ বললেন: “আমার এ আমানত জালিমদের কেউ পাবে না” (সুরা বাকারা, ২: ১২৪)। গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ নীতির ওপর ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত; কিন্তু তার অর্থ এ নয় যে এটি পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রের অনুলিপি । জনগণই তাদের শাসক মনোনীত করবে এবং তাদের অসম্ভষ্টি সত্বেও শাসক হিসেবে তাদের ওপর কাউকে চাপিয়ে দেওয়া যাবে না-পশ্চিমা গণতন্ত্রের এ মূলনীতির সাথে ইসলামি রাষ্ট্র সম্পূর্ণভাবে এঁক্যমত্য পোষণ করে থাকে । এমনিভাবে মজলিশে শুরা ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের সামনে সরকার প্রধানের জবাবদিহিতা থাকবে, এমনকি সরকার প্রধানকে প্রয়োজনে বরখাস্থ করার অধিকার www.pathagar.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।