৩০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ একমাত্র আল্লাহ তায়ালা নিজেকে জবাবদিহিতার উধ্র্বে বলে ঘোষণা দিয়েছেন। “তাঁর কার্যক্রম সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না; বরং তাদেরকে তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে” (আল আশ্ষিয়া, ২১: ২৩)। আল্লাহ তায়ালা ছাড়া জিজ্ঞাসাবাদ করা হবে । এমনকি স্বয়ং রসুলও সা. যে বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ওহি আসেনি সে বিষয়ে জিজ্ঞাসিত হয়েছেন, পর্যালোচিত হয়েছেন, বিকল্প প্রস্তাবের মুখোমুখি হয়েছেন এবং তার মত ত্যাগ করে সাহাবিদের মত গ্রহণ করেছেন। রসুল সা. যখন হযরত আবু হুরাইরাকে রা. এ বলে মানুষকে সুসংবাদ দিতে পাঠাচ্ছিলেন: যে ব্যক্তি “আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই’ এ কথার স্বীকৃতি দেয় সে জান্নাতে প্রবেশ করবে । হযরত উমর রা. আশংকা করেছিলেন যে, মানুষ এ কথা জানার পর হয়তবা যাবতীয় ইবাদাত-বন্দেগী পরিত্যাগ করে শুধুমাত্র এই আকীদা-বিশ্বাস পোষণ করাকে যথেষ্ট মনে করতে পারে । তাই তিনি বললেন: ইয়া রসুলুল্লাহ সা. তাদেরকে ইবাদাত-বন্দেগীর ওপর ছেড়ে দিন। রসুল সা. আবু হুরাইরাকে রা. বললেন : ঠিক আছে তাদেরকে ইবাদত-বন্দেগীর ওপর ছেড়ে দাও। এভাবেই তিনি (রসুল সা.) নিজের মত পরিত্যাগ করে হযরত উমরের রা. মত গ্রহণ করলেন । খন্দক যুদ্ধকালীন একটি ঘটনা সবার কাছে পরিচিত । রসুল সা. হযরত সাদ ইবনে মায়ায রা. এবং সা'দ ইবনে ওবাদাকে রা. যখন একটি বিষয় প্রস্তাব দেয়ার পর তারা এর সাথে দ্বিমত পোষণ করেছিল তখনি তিনি তার প্রস্তাব তুলে নিয়েছিলেন। বদরের যুদ্ধে রসুল সা. কর্তৃক হুবাৰ ইবনে মুনযিরের রা. মতামত গ্রহণ করা ইতিহাসের একটি পরিচিত ঘটনা । যখন হুবাব জানতে পারলেন রসুলের সা. প্রথম অবস্থান ওহিভিত্তিক নয়; বরং যুদ্ধকৌশল হিসেবে, তখনি তিনি যা সঠিক মনে করলেন তার দিকে রসুলের সা. দৃষ্টি আকর্ষণ করলেন, আর রসুল সা. বাস্তবায়ন করলেন। ইসলামে শাসক মূলত জাতির প্রতিনিধি হিসেবে বিবেচিত। উপরন্তু তাদের সেবক বটে! প্রতিনিধি কিংবা সেবক নিয়োগের ক্ষেত্রে জাতির সদস্যরা শাসকের ওপর কর্তৃতারোপ করতে পারবে । বিশিষ্ট ফকীহ তাবেয়ী আবু মুসলিম খাওয়ালানী র. মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের রা. দরবারের প্রবেশ করে বললেন: হে জাতির সেবক! আপনার ওপর শান্তি বর্ষিত www.pathagar.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।