দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ২৯ হাসান বসরী রহ. ন্যায়পরায়ন ইমামের পরিচয় এভাবে দিয়েছেন: যিনি আল্লাহ এবং তার বান্দাদের মাঝখানে অবস্থান করেন, আল্লাহর কাছ থেকে শোনেন এবং মানুষের থেকেও শুনে থাকেন, আল্লাহর দিকে দৃষ্টি দেন এবং মানুষকেও দেখে থাকেন এবং আল্লাহর আনুগত্য করার পাশাপাশি মানুষকে পরিচালিত করে থাকেন এবং মানুষের নেতৃত্ব দিয়ে থাকেন। হযরত ওমর ইবনে খাত্তাব রা. বিভিন্ন প্রদেশে গভর্নর মনোনিত করে পাঠাতেন এবং জনগণকে তাদের মিশন সম্পর্কে অবহিত করতেন। জনগণের উদ্দেশে তিনি বলতেন: “আমি তোমাদের শাস্তি প্রদান কিংবা তোমাদের ধন-সম্পদ আহরণ করার জন্য তাদেরকে প্রেরণ করি নি; বরং শিক্ষাদাতা হিসেবেই তাদেরকে প্রেরণ করেছি”। খিলাফত অর্থ হচ্ছে: দ্বীনের হেফাজত ও সংরক্ষণ এবং দুনিয়া পরিচালনায় রসুল সা. প্রতিনিধিতি করা। আল্লামা তাফতাযানী ও ইবনে খালদুনসহ অনেকেই খিলাফতের পরিচয় এভাবেই দিয়েছেন। ইমাম কিংবা খলিফা অথবা সরকার প্রধান হচ্ছেন: জনগণের মধ্য থেকেই এক ব্যক্তি, যিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আবার ভুলও করতে পারেন, ভালো করতে পারেন, আবার খারাপও করতে পারেন। যখন তিনি সঠিক ও ভালো করবেন মুসলমানদের উচিত তাকে মনোনয়ন দেওয়া এবং আনুগত্য করা, আবার যখন তিনি ভুল অথবা অনুচিত কিছু করবেন তখন মুসলমানদের দায়ি তাকে সঠিক পথের সন্ধান দেওয়া । ইসলামের প্রথম খলিফা তার প্রথম ভাষণে অনুরূপ কথাই বলেছিলেন। ইসলামে ইমাম বা খলিফা নিষ্পাপ কিংবা কোনো পবিত্র কেউ নয় যে সে জিজ্ঞাসাবাদ ও জবাবদিহিতার উর্ধ্বে থাকবে । খলিফার পদমর্যাদা নিছক শ্রদ্ধার কিংবা সম্মানিত কোনো পদ নয়; বরং এটি দায়িত্বের বোঝা বহনের পদ। খলিফা উমর ইবনে আবদুল আজিজ রা. যখন এ পদে অধিষ্ঠিত হন তখন তার প্রদত্ত ভাষণে বলেন: হে মানব সকল! আমিতো তোমাদেরই একজন, তবে আল্লাহ আমাকে তোমাদের থেকে বেশি বোঝা বহনের দায়িতৃ দিয়েছেন। অনেক খলিফাকে আমরা দেখেছি মামলার এক পক্ষ হয়ে বিরোধীপক্ষের ন্যায় বিচারকের সামনে দীড়াতেঃ বরং বিচারকদের মধ্যে এমনও দেখা যায় যারা খলিফার বিরুদ্ধে ইহুদি কিংবা খ্রিস্টানদের স্বার্থ সংরক্ষণ করে ফয়সালা দিয়ে ছিলেন। যেমনটি করেছিলেন কাজী শুরাইহ, যে ঘটনা সবারই জানা, তিনি তৎকালীন মুসলমানদের খলিফা হযরত আলীর রা. বিপরীতে একজন খিস্টানের পক্ষেই রায় দিয়েছিলেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।