২৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ থেকে আনুগত্য ও সহযোগিতা পাওয়ার অধিকার রহিত হয়ে যাবে । ইসলামি বিধান মোতাবেক মানুষের আনুগত্য একমাত্র সৎ ও ন্যায় কাজেই হতে হবে, অপরাধ ও গুনাহর কাজে মানুষের আনুগত্য করা যাবে না। মহানবি স. বলেন: “মুসলমানের কর্তব্য হচ্ছে পছন্দ ও অপছন্দ সর্বাবস্থায় তার ওপরস্থের আনুগত্য করা যতক্ষণ না কোন গুনাহ বা অপরাধজনিত কাজের নির্দেশ দেওয়া হয়। গুনাহ কিংবা অপরাধজনিত কাজে কোনো আনুগত্য নেই” ৷ হযরতর আবু বকর রা. খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর প্রদত্ত ভাষণে বলেন: “তোমরা ততক্ষণ আমার আনুগত্য করবে যতক্ষণ আমি আল্লাহর আনুগত্যের ওপর থাকি, আর যদি আমি আল্লাহর নাফরমানী করে থাকি তাহলে তোমাদের ওপর আমার আনুগত্যের কোনো বন্ধন অবশিষ্ট থাকবে না” । বর্তমান সময়ের অনেক আধুনিক রাষ্ট্রকে সাংবিধানিক ও আইনানুগ বলে উৎফুল্লবোধ করতে দেখা যায়। ইসলামি রাষ্ট্র ইসলামের আইন-কানুন ও বিধি- বিধান পালনে দায়বদ্ধ, ইসলাম প্রদত্ত সীমারেখা অতিক্রম করার কোনো সুযোগ এর নেই। ইসলামের বিধি-বিধানই হচ্ছে এর সংবিধান যার অনুসরণ এর সাংবিধানিক বাধ্যবাধকতার আওতাভুক্ত। যার মাধ্যমেই এটি আল্লাহর সন্তুষ্টি এবং জনগণের গ্রহণযোগ্যতা লাভের উপযুক্ততা লাভ করতে সক্ষম হয়। এ সংবিধান ও আইন কানুন ইসলামি রাষ্ট্রের নিজস্ব রচিত কোনো বিষয় নয়; বরং এটি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আরোপিত বাধ্যবাধকতা । তাই এ আইন- কানুনকে এড়িয়ে চলা বা রহিত করার ক্ষমতা এর নেই, তবে যদি এটি তার গতি প্রকৃতি ও চলার পথ পরিবর্তন করে এবং ইসলামি রাষ্ট্রের পরিচয় থেকে বের হয়ে আসতে চায় তাহলে কেবল ইসলাম প্রদত্ত আইন-কানুনকে এড়িয়ে চলতে বা রহিত এবং ইসলামি রাষ্ট্রের পরিচয় থেকে বের হয়ে আসতে চায়, তাহলে কেবল ইসলাম প্রদত্ত আইন-কানুন এড়িয়ে চলতে বা রহিত করার দুঃসাহস দেখাতে পারে। ইসলামি রাষ্ট্র যে আকৃতি বা পরিচয় অথবা যে নামেই আত্মপ্রকাশ করুক না কেন মৌলিকভাবে এতে কোনো পার্থক্য নেই । যদিও এঁতিহাসিকভাবে এটি ইমামত এবং খেলাফত এ দু'পরিভাষায় পরিচিত ছিল । আর ইমামত ও খেলাফত এ পরিভাষাছয় অত্যন্ত অর্থবোধক ও তাৎপর্যপূর্ণ । ইমামতের অর্থ হচ্ছে: লিডারশিপ তথা নেতৃতৃ মানুষ যার আনুগত্য করে, অনুসরণ করে এবং যা থেকে শিক্ষা গ্রহণ করে থাকে । নামাজের ইমামতি থেকে এটি গৃহীত যেখানে উপস্থিত জনদের সর্বোচ্চ জ্ঞানী ও সর্বোচ্চ ধর্মপ্রাণ ব্যক্তিই ইমামতি করে থাকে যাতে মানুষ তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে । www.pathagar.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।