দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ২৭ সংবিধান মেনে চলবে । “অতএব হে মুহাম্মদ, তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী তাদের যাবতীয় বিষয়ের ফয়সালা করো এবং তাদের খেয়ালখুশির অনুসরণ করো না। সাবধান হয়ে যাও, এরা যেন তোমাকে ফিতনার মধ্যে নিক্ষেপ করে সেই হেদায়াত থেকে সামান্যতমও বিচ্যুত করতে না পারে, যা আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন। যদি এরা এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো, আল্লাহ এদের কোনো কোনো গোনাহর কারণে এদেরকে বিপদে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর যথার্থই এদের অধিকাংশ ফাসেক। (যদি এরা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয়) তাহলে কি এরা আবার জাহেলিয়াতের ফয়সালা চায়? অথচ যারা আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয়ের অধিকারী, তাদের দৃষ্টিতে আল্লাহর চাইতে ভালো ফয়সালাকারী আর কেউ নেই (আল মায়েদা, ৫: ৪৯-৫০)। আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের ... আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম ... আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই ফাসেক (সুরা মায়েদা, ৫: 88, 8৫, ৪৭)। এ সব আয়াত যদিও আহলে কিতাবদের ব্যাপারে নাজিল হয়েছিল কিন্তু এগুলো ব্যাপক অর্থবোধক শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে যা আহলে কিতাব এবং মুসলিম সবাইকে অন্তর্ভুক্ত করে । কুরআন শরিফের ব্যাপারে যে বিষয়টি সবার কাছে সুস্পষ্ট তা হলো: যে সংশ্লিষ্ট শব্দ বা ঘটনা ধর্তব্য হয় না; বরং ব্যাপক ও সার্বজনীন অর্থেই তা থেকে গ্রহণ করা হয়। এখানে এ কথাতো অকল্পনীয় যে আল্লাহ তায়ালা ইহুদি এবং খ্রিস্টানদের থেকে যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তাদেরকে কাফের কিংবা জালেম অথবা ফাসেক হিসেবে আখ্যায়িত করবেন এবং মুসলমানদেরকে তার থেকে মুক্তি দিবেন। আল্লাহর ইনসাফের সামনে সবাই সমান। হজরত মুহাম্মদের সা. ওপর যা নাজিল করা হয়েছে তা মুসা আ. ও ঈসার আ. ওপর নাজিলকৃত বিষয় থেকে ভিন্ন কিছু নয়! সব কিছু একই নির্বরণী থেকে উৎসরিত। কুরআন হাদিসের আলোকে রচিত উল্লেখিত সংবিধান মেনে চলার প্রতি ইসলামি রাষ্ট্রের এ বাধ্যবাধকতা ইসলামি শরিয়তের পক্ষ থেকে আরোপিত । সচ্ছল ও অসচ্ছল এবং ইচ্ছা ও অনিচ্ছা সর্বাবস্থায় জনগণের থেকে আনুগত্য ও সহযোগিতা পাওয়া ইসলামি রাষ্ট্রের জন্য ইসলাম প্রদত্ত অধিকার । কিন্তু যদি ইসলামি রাষ্ট্র ইসলাম প্রদত্ত সংবিধান ও বিধি-বিধানের পথ থেকে ছিটকে পড়ে তাহলে জনগণ www.pathagar.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।