২৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ করতে সচেষ্ট হয়, এ পথে আগত সকল বাধা-বিপত্তি, জেল-জুলুম, বয়কট-অবরোধ ইত্যাদির মোকাবেলা করতে প্রস্তুত থাকে এবং চরম বিপদের মোকাবেলায় আত্মপ্রত্যয়ী ও ধৈর্যশীলের পরিচয় দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এ জাতীয় ভূখণ্ডের নমুনা যখনই একাধিক হবে তখনি সবগুলোকে একীভূত করে একটি ফেডারেল রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। এভাবেই কাঙ্ক্ষিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যা প্রতিষ্ঠা করা এবং এর পথে যাবতীয় বাধা-বিপত্তি মোকাবেলা করা ইসলাম তার জাতি তথা মুসলমানদের ওপর ফরজ করেছে। কোনো মহাদেশের কোনো ভূৃথণ্ডে ইসলামি অনুশাসন বাস্তবায়ন করার নাম খিলাফত নয়; বরং পুরো মুসলিম উম্মাহকে ইসলামি অনুশাসনের আওতায় নিয়ে আসার নাম হচ্ছে খিলাফত । তিনটি মূলনীতির ওপর ইসলামি খেলাফত প্রতিষ্ঠিত হয় : এক : বিভিন্ন অঞ্চল, দেশ, মহাদেশ মিলে একটি ইসলামি ভূখণ্ড । দুই : আইন প্রণয়নের অভিন্ন একটি উৎস। আর তা হচ্ছে কুরআন ও সুন্নাহ । তিন : একক কেন্দ্রীয় নেতৃত্ব যিনি হবেন মুসলমানদের খলিফা তথা আমিরুল মুমিনিন এবং যিনি ইসলামি অনুশাসনের মাধ্যমে মুসলমানদের এ ভূ-খণ্ড পরিচালনা করবেন। এর অর্থ এই নয় যে ইসলাম তার ভূখণ্ডে অমুসলিমদেরকে কোনো স্থান দিতে চায় না; বরং ইসলাম তাদেরকে স্বাগত জানায়, তাদের জান-মালের হেফাজতের গ্যারান্টি দেয় যতক্ষণ পর্যন্ত তারা এ রাষ্ট্রের নাগরিক ও সিভিল আইন মেনে চলে। কিন্ত তাদের ধর্মীয় বিধি-বিধান ও আচার-অনুষ্ঠান পালনে তারা সম্পূর্ণ স্বাধীন এবং এ ক্ষেত্রে রাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা ব্যতীত প্রত্যেকেই স্বীয় ধর্ম অনুযায়ী স্ব স্ব কাজ সমাধা করতে পারবে । সাংবিধানিক আইনানুগ রাষ্ট্র ইসলামি রাষ্ট্র নির্দিষ্ট আইন ও সংবিধানের মাধ্যমে পরিচালিত একটি আইনানুগ রাষ্ট্র। কুরআন ও হাদিসে বর্ণিত মৌলিক নিয়ম-নীতি ও বিধি-বিধানের আলোকে রচিত এ সংবিধান যা মানুষের আকীদা-বিশ্বাস ও এবাদত-বন্দেগি, যাবতীয় লেনদেন ও আর্তজাতিকসহ যাবতীয় সম্ম্পককে অন্তর্ভুক্ত করে আছে। কুরআন হাদিসের আলোকে রচিত এ সংবিধানের অনুসরণ ইসলামি রাষ্ট্রের অবশ্য কর্তব্য । এ সংবিধান মেনে চলা বা না চলার বিষয়ে কোনো স্বাধীনতা নেই;. বরং কোনো রাষ্ট্র ইসলামি হওয়ার দাবি হচ্ছে যে সে কুরআন হাদিসের আলোকে রচিত www.pathagar.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।