দ্বিতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের অবকাঠামো ২৫ করা হয়। অথবা চাই তা (সেক্যুলারিজম) পাশ্চাত্য ব্লকের রাষ্ট্রের আকৃতি ধারণ করে আসুক যারা নিজেদেরকে মুক্ত বিশ্ব বলে নামকরণ করেছে, যেখানে ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং যেখানে সমাজ ও রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রনীতি, সভ্যতা-সংস্কৃতি ও চারিত্রিক মূল্যবোধ ইত্যাদি ধর্মের প্রভাব থেকে সম্পূর্ণ দূরে রাখা হয়েছে। এটি এমন বিশ্ব যেখানে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা হয় না বটে; কিন্তু জগত-জীবন পরিচালনায় তীর প্রদত্ত বিধি-বিধানের কোনো স্থান এবং এর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করা হয় না (দেখুন : মুহাম্মদ আসাদ রচিত “ইসলাম এট দ্যা ক্রস রোড” শীর্ষকথস্থ)। ইসলামি রাষ্ট্র হচ্ছে নাগরিক ও বেসামরিক রাষ্ট্র যা আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হয় এবং খোদায়ী আদেশ-নিষেধই তার জমিনে বাস্তবায়ন করতে সচেষ্ট থাকে। এ মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সক্ষমতা ও সহযোগিতা পাওয়ার উপযুক্ততা অর্জন করতে সক্ষম হয় এবং এসব ছাড়া এ রাষ্ট্রের অবশিষ্ট থাকা যুক্তিহীন হয়ে পড়ে । আল্লাহ তায়ালা বলেন: “যে আল্লাহকে সহযোগিতা করে আল্লাহ অবশ্যই তাকে সহযোগিতা করবেন, নিশ্চয় আল্লাহ শক্তিশালী ও ক্ষমতাবান। (তোরাই আল্লাহকে সহযোগিতা করতে পারে) যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেওয়ার পর নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধান করে থাকে” (সুরা হজ, ২২: ৪১)। বিশ্বজনীন রাষ্ট্র ইসলামি রাষ্ট্র আন্তঃমহাদেশীয় কোনো রাষ্ট্র নয়, নয় কোন বর্ণবাদী ও সাম্প্রদায়িক রাষ্ট্র। ভৌগলিক কোনো সীমানার ওপর ভিত্তি করে এ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। প্রকৃতপক্ষে এটি একটি উনুক্ত রাষ্ট্র, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এর মূলনীতির সাথে একাত্মতা পোষণ করে এই রাষ্ট্রে বাস করতে আগ্রহী সবার জন্য এটি উন্মুক্ত । এটি একটি বিশ্বজনীন রাষ্ট্র। এটি এমন আদর্শিক রাষ্ট্র যেখানে দেশ, জাতি, ভাষা ও বর্ণের সকল পার্থক্য গৌণ হয়ে যায় এবং যেখানকার অধিবাসীরা এক আল্লাহ, এক রসুল ও অভিন্ন এক আসমানী কিতাবের প্রতি বিশ্বাস পোষণ করে । একই কিবলা ও এক জাতীয় বিধি-বিধান, একই শরিয়াহ ও অভিন্ন আচার-আচরণ তাদেরকে একই কাতারে শামিল করে । এভাবেই তারা পরিণত হয় একই জাতিতে, যা তাওহীদ তথা একতৃবাদের একক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়ে থাকে । স্বাভাবিকভাবেই বিশ্বজনীন এ রাষ্ট্রটির শুরু হবে কোনো মহাদেশের নির্দিষ্ট এমন কোনো ভূখণ্ড থেকে যেখানকার জনগণ ইসলামকেই তাদের জীবন বিধান হিসেবে www.pathagar.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।