ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ইসলামি রাষ্্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক যে তারা সরকারকে প্রয়োজনীয় পরমর্শ দেবে, আর আলেম-উলামা ও বুদ্ধিজীবী মহলের জন্য অত্যাবশ্যক, যাতে রাষ্ট্র বা সরকার ইসলামের সঠিক পথের চলতে, সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে এবং হালালকে হালাল ও হারামকে হারাম প্রতিপন্ন করতে সক্ষম হয় । এমনিভাবে এ সব আলেম-উলামা ও বুদ্ধিজীবী মহলের ওপর দায়িত্ব যে তারা সুকৌশল এবং সৎ উপদেশের মাধ্যমে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করবে এবং এ কাজে তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। পাশাপাশি ইসলামি সরকারেরও দায়িতৃ তাদের উল্লিখিত কাজে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা । রাষ্ট্রের এ সব আলেম-উলামা ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে একটি সাংবিধানিক সুপ্রিম কাউন্সিল গঠন করা উচিত যারা শাসন ব্যবস্থার বিভিন্ন আইন-কানুন পর্যালোচনা করবে যাতে ইসলামের মৌলিক নিয়ম-নীতির সাথে সাংঘর্ষিক কোন আইন পাস না হয়। অন্যথায় শাসনযন্ত্রও কুরআনের মাঝে দূরতৃ সৃষ্টি হতে শুরু করবে, যা থেকে রসুল সা. সাবধানবাণী উচ্চারণ করেছেন। এভাবে কুরআন ও শাসন ব্যবস্থা সহঅবস্থান করতে সক্ষম হবে এবং বিগত সময়ের মতো দু'টির মাঝে দুরতৃ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ সৃষ্টি হবে না যেখানে আলেম- উলামারা এক ময়দানে এবং শাসকগোষ্ঠী অপর ময়দানে অবস্থান করত এবং কবি- সাহিত্যিক ও চাটুকারের দল ছাড়া অন্য কেউ শাসক গোষ্ঠীর কাছে ভিড়তে পারত না। বরং ইসলামের মৌলিক বিধান হচ্ছে মুজতাহিদ পর্যায়ের গবেষক আলেমদের মধ্যে থেকেই রাষ্ট্রপ্রধান হবেন। যেমন ছিলেন খোলাফায়ে রাশেদীনসহ তাদের পথ বেয়ে আসা পরবর্তী রাষ্ট্রপ্রধানগণ। তাদের সবাই মুজতাহিদ পর্যায়ের ফকীহ ও গবেষক আলেমদের সারিতেই ছিলেন। তাইতো ইসলামি আইনবিদগণ এঁকমত্য পোষণ করেছেন যে, রাষ্ট্রপ্রধান ও বিচারপতিদেরকে অবশ্যই ইজতিহাদের যোগ্যতাসম্পন্ন হতে হবে । ইজতিহাদের যোগ্যতা ব্যতীত কাউকে সরকার প্রধান ও বিচারপতি মনোনীত করাকে ইসলামি আইনবিদগণ অনুমোদন করেননি । তবে মেনে নিতে হয় সে ক্ষেত্রে ইসলামি আইনবিদগণ ইজতিহাদের শর্ত পাওয়া না গেলেও উপস্থিতিদের মধ্যে সার্বিক বিবেচনায় যোগ্যতম ব্যক্তিকে মনোনীত করাকে অনুমোদন করেছেন । ইসলামি রাষ্ট্র যেমন অতীত ইতিহাসের ধর্মীয় পুরোহিত রাষ্ট্রতুল্য নয়, তেমনই এটি সেক্যুলার রাষ্ট্রও নয়। চাই সেক্যুলারিজম কমিউনিজম রাষ্ট্রের আকৃতি ধারণ করে আসুক যেখানে ধর্মকে পুরোপুরি অস্বীকার করে এর সাথে শক্রতামূলক আচরণ করা হয় এবং যাকে জাতির জন্য “আফিম-তুল্য ও কুসংস্কারের মিলনমেলা’ বলে গণ্য www.pathagar.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।