দ্বিতীয় অধ্যায় ইসলামি রাষ্ট্রের অবকাঠামো এতে কোনো সন্দেহ নেই যে, ইসলাম যেমনিভাবে সৎ ব্যক্তি, সুন্দর পরিবার ও সুশীল সমাজ গড়তে চেষ্টা করে তেমনিভাবে উপযুক্ত ও সুন্দর রাষ্ট্র গঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তাও ইসলামে লক্ষ্যণীয় । ইসলামপূর্ব যুগে বা ইসলাম আগমনের পরে মানুষ রাষ্ট্রের যে নমুনাচিন্রের সাথে পরিচিতি লাভ করেছে ইসলামি রাষ্ট্র অনুরূপ কোন রাষ্ট্র নয়। ইসলামি রাষ্ট্র তার লক্ষ্য-উদ্দেশ্য, নিয়ম-নীতি, উপায়-উপকরণ ও বৈশিষ্ট্যের বিচার অন্যান্য সকল রাষ্ট্র থেকে আলাদা ও বৈশিষ্ট্যমপ্তিত একটি রাষ্ট্র । নাগরিক ও দেওয়ানী রাষ্ট্র যার ভিত্তি হচ্ছে ইসলাম ইসলামি রাষ্ট্র কোনো ধর্মীয় কিংবা স্বৈরাচারী রাষ্ট্র নয় যা মানুষের কাধে জগদল পাথরের মতো বসে এবং খোদায়ী অধিকারের নামে মানুষের কণ্ঠ ও বিবেককে স্তব্দ করে দেয়। এটি এমন কোনো পুরোহিত বা ধর্মীয় ব্যক্তিতৃদের রাষ্ট্র নয় যারা মনে করেন যে, তারাই পৃথিবীতে স্টার প্রতিনিধি হয় তার ইচ্ছে মোতাবেক কাজ করে এবং তাদের ফয়সালাই আসমানী ফয়সালা । তারা যা মীমাংসা ও সমাধান দেন তাই আসমান থেকে আগত সমাধান এবং তারা যা বিশ্বাস করে তাই আসমানী আকীদা-বিশ্বাস। প্রকৃত বাস্তবতা হচ্ছে ইসলামি রাষ্ট্র একটি বেসামরিক ও নাগরিক রাষ্ট্র যা ইসলামের যৌলিক নিয়ম-নীতি অনুযায়ী পরিচালিত এবং যা আনুগত্যের শপথ ও পরামর্শ সভার ওপর প্রতিষ্ঠিত। জাতির যোগ্য, বিশ্বস্ত, নীতিবান ও জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীরাই এর পরিচালনার জন্য নির্বাচিত হবে। যে রাষ্ট্র পরিচালনার উল্লেখযোগ্য গুণাবলী হারিয়ে ফেলবে সে এর পরিচালনার দায়িত্ব থেকে স্বাভাবিকভাবে অব্যাহতি পাবে। সঠিক.অর্থে-ও যথাযথ প্রয়োগে ইসলামে ধর্মীয় পুরোহিত শ্রেণী বলতে কোন পরিভাষার অস্তিত্ব নেই, অন্যান্য ধর্মীয় সমাজে যার বহুল প্রচলন রয়েছে ।. প্রতিটি মুসলমানই একজন ধর্মীয় ব্যক্তি। তবে অন্যান্য সমাজের দার্শনিক, চিকিৎসক, আইনবিদ ইত্যাদি বুদ্ধিজীবী, মহলের মৃতো এখানে বিশেষজ্ঞ আলেম-উলামা এবং ইসলামি গবেষক ও চিন্তাবিগণ রয়েছেন। . রী 0 CUE UOC CT RE EEN CRONE প্রয়োজনীয় পরামর্শ দেবে যা ইসলাম তাদের ওপর অত্যাবশ্যকীয় করেছে। এটি www.pathagar.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।