২০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্র ও প্রয়োগ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সম্মানিত পূর্ব-পুরুষগণ ইসলামের এর চেয়ে ভিন্ন কোনো অর্থ গ্রহণ করেননি । ইসলাম দিয়েই তারা শাসন করেছেন, এর জন্যই তারা জিহাদ করেছেন এবং ইসলামের মূলভিত্তির ওপরই তারা লেনদেন করেছেন। আধ্যাত্মিক জীবনের পাশাপাশি পার্থিব জীবনের সকল বাস্তবিক কাজকর্ম ও লেনদেন তারা ইসলামের সীমানায় থেকেই সমাপ্ত করেছেন। তাইতো ইসলামের প্রথম খলিফা বলতে পেরেছেন: “উটের একটি রশিও যদি আমার থেকে হারিয়ে যায় আমি আল্লাহর কিতাবে তার হুকুম খুঁজে পাই” ।* সুপ্রসিদ্ধ এঁতিহাসিক ড. জিয়াউদ্দিন রাইস তার “ইসলামের রাজনৈতিক তত্ব’ (Political Theory of Islam) শীর্ষক গ্রন্থে বলেন :১৬ “এতে কোনো সন্দেহ নেই যে রসুলুল্লাহ সা. তার সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন কেউ যদি এটিকে তার কার্যপ্রণালীর দৃষ্টিতে বিবেচনা করে আধুনিক রাজনীতির সাথে তুলনা করে তাহলে সার্বিক অর্থে একে রাজনৈতিক কার্যকলাপ বলা যেতে পারে । একই সাথে কেউ যদি এটিকে তার লক্ষ্য-উদ্দেশ্য ও এর আধ্যাত্মিক ভিত্তি যার উপর এটি প্রতিষ্ঠিত হয়েছে, এ দৃষ্টিতে বিবেচনা করে তাহলে একে ধর্মীয় কার্যকলাপ বললে তাতেও কোনো বিধি-নিষেধ থাকতে পারে না। - সুতরাং কোনো শাসন ব্যবস্থা একই সাথে ধর্মীয় ও রাজনৈতিক উভয় গুণেই গুণান্বিত হতে পারে । এ জন্য যে প্রকৃতই ইসলাম অত্যন্ত ব্যাপক ও সার্বজনীন যা বৈষয়িক ও আধ্যাত্মিক উভয় জগতকে একীভূত করতে পারে এবং যার বিধি-বিধান মানুষের পার্থিব ও পরকালীন উভয় জগতের কাজকে অন্তর্ভুক্ত করে। বরং ইসলামের প্রকৃতিই এ দু'টির সমন্বয়ে গঠিত, এখানে একটিকে অপরটি থেকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। ইসলামি জীবন ব্যবস্থার এই প্রকৃতি ও নেই; বরং এঁতিহাসিকভাবে প্রমাণিত সত্য এবং এটি ইতিহাসের অনিবার্য এক বাস্তবতাও বটে। যুগ যুগ ধরে মুসলমানরা এ আকীদা-বিশ্বাসই পোষণ করে আসছে, এটি আজকের দিনের আবিষ্কৃত কোনো নতুন বিষয় নয়। ইসলামের আবহাওয়া থেকে দূরে থাকা সত্তেও প্রাচ্যবিদদের অধিকাংশই এ বাস্তবতা উপলব্ধি করতে শুরু করেছে। অথচ এরপও মুসলমান পরিচয় বহনকারী একটি দল যারা নিজেদেরকে প্রগতিবাদী ও সংস্কারক বলে পরিচয় দেয় তারা এ বাস্তবতাকে অস্বীকার করে বেড়ায়! তাদের দাবি অনুযায়ী ইসলাম শুধুমাত্র ধর্মীয় ওয়াজ * ইখওয়ানুল মুসলিিন ছাত্রদের সম্মেলনে পেশকৃত প্রবন্ধ থেকে সংগৃহীত। * পৃষ্ঠা : ২৭-২৯। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।