প্রথম অধ্যায়: ইসলামে রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব ১৯ প্রত্যক্ষভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঝুঁকি নিতে রাজি হয়নি; বরং তারা কৌশলে ইসলামকে আঘাত করতে সচেষ্ট হয়ে উঠছে। ইসলামকে এর ব্যাপক ও গতিশীল আকৃতি থেকে বের করে একটি সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করতে তারা সচেষ্ট । তারা অনুধাবন করতে সক্ষম হলো যদি ইসলামকে তার গতিশীল ও জীবন্ত রূপ থেকে বের করে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, লৌকিকতা ও বাহ্যিকতার খোলসে পরিণত করা যায়; তাহলে তা মুসলমানদের জীবন উল্লেখযোগ্য কোনো প্রভাব সৃষ্টি না করে জীবনী শক্তিহীন একটি ধর্ম তথা আচার-অনুষ্ঠান হিসেবে বেঁচে থাকবে। তাই তারা মুসলমানদের বুঝাতে শুরু করল ইসলাম এক বস্তু এবং সমাজ অপর বস্তু, ইসলাম ও আইন ভিন্ন দু'টি জগত, ইসলামের সাথে অর্থনীতির কোনো সম্পর্ক নেই, ইসলাম এক বস্তু এবং সভ্যতা-সংস্কৃতি এর বিপরীত বস্তু এবং সর্বোপরি ইসলাম অবশ্যই রাজনীতি থেকে দূরবর্তী সম্পূর্ণ এক ভিন্ন বস্তু । সম্মানিত ভাইয়েরা খোদার শপথ করে আমাকে বলুন: যদি ইসলাম সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সভ্যতা-সংস্কৃতি থেকে সম্পূর্ণ দূরে ভিন্ন এক বস্তু হয়, তাহলে ইসলাম কি? ইসলাম কি আবেগ-অনুভুতিশূন্য কয়েক রাকআত নামাজ, গতানুগতিক কিছু প্রার্থনা, কতিপয় আচার-অনুষ্ঠান! এ জন্যই কি হে ভাইয়েরা মানব জীবনের সব সমস্যার যথাযথ, বিস্তারিত ও পরিপূর্ণ মৌলিক সমাধান সম্বলিত আল কুরআন নাজিল হয়েছে? “সকল বর্ণনা সম্বলিত আল কুরআন এবং মুসলমানদের জন্য হেদায়াত, রহমত ও সুসংবাদ স্বরূপ” (সুরা নাহল, ১৬: ৮৯)। ইসলামের দুশমনেরা মুসলমানদেরকে ইসলামের নামে এ সংকীর্ণ গণ্তীতে আবদ্ধ করে ফেলতে চায়। অতঃপর তারা মুসলমানদের সাথে হাসি-তামাশা করে বলে বেড়ায়: আমরা তোমাদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মের ব্যাপারে আমরা তোমাদের জন্য ছেড়ে দিয়েছি। আর দেশের সাংবিধানিক ধর্ম ইসলামতো আছেই! সম্মানিত ভাইয়েরা! আমি সুস্পষ্টভাবে দৃঢ়তার সাথে বলতে চাই, ইসলামকে তার দুশমনেরা যে এক সংকীর্ণ গপ্ডিতে সীমাবদ্ধ করে রাখতে চায় ইসলাম তার বিপরীতে সম্পূর্ণ ভিন্ন এক বিষয়। ইসলাম আকীদা-বিশ্বাস ও জীবন-বিধান, রাষ্ট্র ও নাগরিকতৃ, উদারতা ও কঠোরতা, বস্তু ও চরিত্র, সভ্যতা ও আইন ইত্যাদির সমন্বয়ে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম । একজন মুসলমানের কাছে ইসলামের দাবি হচ্ছে সে তার জাতির সব বিষয়ে সক্রিয় অংশীদারের ভূমিকা পালন করবে । “আর যে মুসলমান হয়েও তার জাতির সমস্যাবলী গুরুত্বের সাথে বিবেচনা করে না সে সত্যিকারভাবে সে জাতি অর্থাৎ মুসলমানদের দলভুক্ত নয়” । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।