১৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ জীবনবিধান, যেখানে কারো কোন অংশীদারিতেের সুযোগ নেই। এটি হচ্ছে আধ্যাত্মিক, চারিত্রিক, আদর্শিক, সামাজিক, সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ জীবনের সকল বিভাগের সমন্বয়কারী পরিপূর্ণ এক জীবনব্যবস্থা। উল্লেখিত প্রতিটি বিভাগেই রয়েছে ইসলামের মহান এক লক্ষ্য ও উদ্দেশ্য এবং মানব জীবনের এ প্রতিটি দিকের জন্য রয়েছে ইসলামের স্বতন্ত্র বিধি-বিধান ও দিক-নির্দেশনা... ধর্মের সাথে রাজনীতির সম্পর্কের ব্যাপারে ইমাম হাসান আল-বান্না বলেন: অধিকাংশ ব্যক্তিকে দেখা যায় তারা যখনই ইসলাম ও রাজনীতি নিয়ে কথা বলেন তখন দু'টিকে সম্পূর্ণ পৃথকভাবে স্ব স্ব স্থানে রেখে আলোচনা করেন। তাদের দৃষ্টিতে এ দু'টি কখনো এক ও অভিন্ন হতে পারে না। এ জন্য বিভিন্ন সংস্থার নাম দেওয়া হয় অরাজনৈতিক ইসলামিক সংস্থা। আরো বলা হয় এখানে ধর্মীয় আলোচনা হয়, রাজনৈতিক আলোচনার কোনো সুযোগ নেই। অনেক সময় দেখা যায় বিভিন্ন ইসলামি সংস্থার রেজুলেশন ও সংবিধানে উল্লেখ করা হয়: “রাজনৈতিক বিষয়ে উল্লেখিত সংস্থার কোনো হস্তক্ষেপ নেই”। উল্লেখিত দৃষ্টিভঙ্গির বিশুদ্ধতা অথবা ভুলের পর্যালোচনার পূর্বে এখানে দুটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে প্রথমত: উল্লেখ্য যে দলীয় এবং রাজনীতির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে । কখনো এ দু'টি বিষয় এক ও অভিন্ন হয়, আবার কখনো পৃথক রূপ ধারণ করে। কখনো একজন ব্যক্তি কোনো গ্রুপ বা দলের সাথে সম্পর্ক রাখা ছাড়া সার্বিক অর্থে রাজনীতিবিদ হতে পারেন। আবার কখনো কোনো ব্যক্তি রাজনীতির প্রাথমিক জ্ঞান রাখা ছাড়াও কোনো একটি দলের সক্রিয় সদস্য হতে পারেন। কখনো এ দু'টি বিষয় এক ও অভিন্ন হতে পারে। যেমন একই সাথে কখনো কোনো ব্যক্তি রাজনীতিবিদ ও দলীয়লোক হতে পারে অথবা এর বিপরীতে কখনো কোনো ব্যক্তি কোনো দলীয়লোক হওয়ার সাথে সাথে রাজনীতিবিদও হতে পারে । আমি যখন এখানে রাজনীতি নিয়ে কথা বলব তখন আমি এর দ্বারা সাধারণ রাজনীতিকেই উদ্দেশ্য করবো, অর্থাৎ কোনো দলীয় ব্যতীত সাধারণ অর্থে রাজনীতি বলতে যা বুঝায় তথা দেশের বাহ্যিক ও আভ্যন্তরীণ বিষয়ের আলোচনা ইত্যাদি অর্থে রাজনীতিকে এখানে উল্লেখ করবো । দ্বিতীয়ত: অমুসলিমরা যেহেতু ইসলামের এসব বিষয় সম্পর্কে অজ্ঞ, অথবা ইসলামের ব্যাপক ও সার্বজনীন রূপ, মুসলমানদের অন্তরে এর প্রতি অগাধ আস্থা- বিশ্বাস, আবেগ-অনুরাগ এবং এর পথে জান-মাল কুরবানি করার মুসলমানদের মানসিকতা ইত্যাদি যখন অমুসলিমরা অনুধাবন করতে পারল, তখন তারা www.pathagar.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।