ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায়: ইসলামে রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব ১৭ পরিচিত ছিল না। যুগ যুগ ধরে ফকীহ, উসূলবিদ, মুহাদ্দিস ও মুফাসসিরসহ সর্বস্তরের উলামা মাশায়েশগণ ইসলামের যে পরিচয় বর্ণনা করেছেন, গোসলখানার বিধান থেকে শুরু করে জিহাদ ও রাষ্ট্র পরিচালনার বিধান সবিস্তারে বর্ণনা করেছেন, মানব জীবনের প্রতিটি স্তরে ভবিষ্যতে সংঘটিতব্য অনেক বিষয়ের সমাধান দিয়েছেন, ইসলামকে যেমনই আকীদা বিশ্বাসের ধর্ম হিসেবে পরিচয় দিয়েছেন তেমনই পরিপূর্ণ জীবন বিধান হিসেবেও পরিচয় দিয়েছেন, কুরআন সুন্নাহর বর্ণিত ইসলামের এ পরিপূর্ণ রূপকে পাশ্চাত্যের অন্ধ গোলামরা এখন “রাজনৈতিক ইসলাম’ (?) নামে নামকরণ করার ব্যর্থ প্রয়াসে সচেষ্ট ।৯* ইসলামকে এ নামে নামকরণ করার মাধ্যমে তার মূলত ইসলামের এ বূপকে মানুষের কাছে ঘৃণিত ও নিন্দিত করে তুলতে চায়, যেহেতু রাজনীতিতে নীতিবোধের অভাবের কারণে এর মাধ্যমে বিভিন্ন নোংরামি ও হয়রানির শিকার হওয়ার কারণে আমাদের দেশের মানুষের কাছে রাজনীতি ঘৃণিত ও নিন্দিত। কিন্তু আমাদের কি করার আছে যদি আল্লাহ প্রদত্ত ইসলামে এরূপ রাজনীতি থাকে; যদি মুহাম্মদ রসুলুল্লাহ সা. আনিত ইসলাম মানুষ ও জীবনকে আল্লাহ এবং কায়সারের (শাসক) মাঝে ভাগ বাটোয়ারা করতে রাজি না হয়; বরং সর্বস্তরে সুউচ্চ কণ্ঠে এ ঘোষণা নিয়ে আসে যে কায়সার, কিসরা, ফেরাউনসহ দুনিয়ার সকল রাজা- বাদশাহ এক আল্লাহর গোলাম ও তার বান্দা । দুর্ভাগ্য হলো যে, এ সব নিরীহ জনগোষ্ঠী আমাদেরকে আল্লাহর কিতাব, রসুলের সা. সুন্নাত, পূর্বপুরুষদের সুপ্রতিষ্ঠিত পথ ও আমাদের ইতিহাস এঁতিহ্য থেকে দূরে সরিয়ে ইসলামের নুতন এক রূপ উপহার দিতে চায় যা সাত সমুদ্র তের নদীর ওপারের নেতৃবৃন্দের মনোরঞ্জন করবে । তারা চায় আধ্যাত্মিক বা পৌরহিত্যভিত্তিক ইসলাম, যা জীবিতদের ওপর নয় শুধু মৃতের রূহের মাগফেরাত কামনার কুরআন তেলাওয়াত, তা দিয়ে ঘরের দেয়াল সাজানো এবং কুরআন তেলাওয়াত করে বিভিন্ন সভা-সমিতি উদ্বোধন করা নিয়েই সন্তুষ্ট থাকে; অতঃপর রাষ্ট্র পরিচালনার ভার রাষ্ট্রনায়কের ওপর ছেড়ে দেয় যাতে সে নিজের স্বাধীন ইচ্ছা ও নিজের খেয়াল খুশি মোতাবেক আইন প্রণয়নের মাধ্যমে তা পরিচালনা করাতে পারে । প্রকৃতপক্ষে কুরআন হাদিস বর্ণিত ইসলাম যা মুসলিম জাতির সকল সদস্যের কাছে পরিচিত তা হচ্ছে: ইসলাম মানব জীবনের সকল সমাধান দিতে সক্ষম এক পরিপূর্ণ * এ বইয়ের চতুর্থ অধ্যায়ে “রাজনৈতিক ইসলাম” শিরোনামে এ অপবাদের জবাব দেওয়া হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।