ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ ওপনিবেশিক শক্তির প্রবেশ ও মুসলিম দেশ সমূহে স্নায়ু যুদ্ধের প্রবেশের পূর্বে ইসলামের যে রূপ ছিল তাদের কাছে তা পুনরায় ফিরিয়ে আনার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল। তা হচ্ছে: ইসলামি জীবন ব্যবস্থা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি বিভাগকে ঘিরে আছে, এমনকি জন্মের পূর্বের ও মৃত্যুর পরের জীবনও ইসলামের বিধি-বিধান থেকে বাদ পড়েনি। জন্মের পূর্বে ভ্রুণ অবস্থায় এবং মৃত্যুর পরও ইসলামি জীবনব্যবস্থা মানুষের প্রাপ্ত মান-মর্যাদা ও অধিকারের নিশ্চয়তা বিধান করেছে। এ ছাড়া মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের প্রতিটি বিভাগের জন্য রয়েছে ইসলামি জীবন ব্যবস্থার সুনির্দিষ্ট দিক নির্দেশনা । ইসলাম স্লানাগারের বিধান থেকে শুরু করে শাসন ব্যবস্থা পর্যন্ত মানব জীবনের প্রতিটি বিষয়ের সুস্পষ্ট সমাধান দিয়েছে। মুসলিম সংস্কারকদের এ প্রচেষ্টার অর্জিত সুফল সুস্পষ্ট। এর ফলে পৃথিবীর আনাচে- কানাচে মুসলমানদের এক বিশাল সংখ্যা দেখা যায় যারা ইসলামি জীবনব্যবস্থার ব্যাপকতা ও সার্বজনীনতার পরিপূর্ণ ধারণা লালন করে থাকে এবং ইসলামকে আকীদা-বিশ্বাস ও নিয়ম-নীতি এবং ধর্ম ও সমন্বয় সাধনকারী এক জীবন বিধান বলে বিশ্বাস করে। এ সংস্কার প্রচেষ্টার ফলে অনেকেই যারা স্্ায়ুযুদ্ধের শিকার ছিল এবং ওঁপনিবেশিক সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়েছে অর্থাৎ যারা ইসলামি জীবন ব্যবস্থা সম্পর্কে ভুল ধারণা লালন করত তাদের অনেককেই সে ধারণা থেকে কিছুটা সচেতন হতে দেখা যায়। এ ছাড়া মুসলিম সংস্কারকদের এ প্রচেষ্টার ফলে স্থানে স্থানে রাজনৈতিক ও গায় জগতে ইসলামি পুনর্জাগরণ আন্দোলনের সূচনা হয় যা প্রাচ্য ও পাশ্চাত্যের ইসলাম বিরোধী শক্তিকে ভাবিয়ে তোলে । তাদেরকে দেখা যায় শত চেষ্টা এবং বিপুল পরিমানে অর্থ ব্যয় করে একের পর এক সভা সেমিনার গোলটেবিল বৈঠক ইত্যাদির আয়োজন করে এ ধরনের পুনর্জাগরণের কারণ অনুসন্ধান করতে এবং এর সম্পর্কে ব্যাপক পড়াশোনা ও গবেষণা করতে । | তাই দেখা যায় পাশ্চাত্যের এজেন্ট ও পদলেহীদের ইসলামের পুনর্জাগরণের এ সূর্যকে আলোকে ছড়ানোর আগেই নিভিয়ে দেওয়ার সর্বাত্তক আয়োজনে মেতে উঠতে । ইতিহাসের চাকাকে পিছনের দিকে ঘুরিয়ে উপনিবেশের যুগে ফিরিয়ে এমনিভাবে রাজনৈতিতে ধর্ম বলতে কিছু নেই। তারা আমাদেরকে এমন সময়ের দিকে ফিরিয়ে নিতে চায় যা থেকে আমরা অর্ধ শতাব্দীকাল পূর্বে নিষ্কৃতি লাভ করেছি। এমনকি পাশ্চাত্যের এ সব পা চাটা গোলামদের দেখা যায় ইসলামকে এমন নামে নামকরণ করতে যার সাথে উপনিবেশপূর্ব দীর্ঘকাল থেকে মুসলমানরা www.pathagar.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।