ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায়: ইসলামে রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব ১৫ চিন্তাধারায় উজ্জীবিত এবং তাদেরই আদর্শে লালিত। সম্ভবত এ কথা বললে অত্যুক্তি হবে না যে এরা পাশ্চাত্যের মডেল ও চিন্তাধারাকে পেছনে ফেলে নিজস্ব চিস্তা-চেতনার মাধ্যমে দেশ পরিচালনার কথা কল্পনাতেও স্থান দিতে পারে না, কার্যে পরিণত করার কথাতো অনেক পরে। কথা ব্যক্ত করেছি। স্বভাবতই এর ফলাফল শুণ্যই হবে । মুসলিম জাতির সদস্য হয়েও যারা নিজেদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও দৈনন্দিন জীবনে ইসলামি জীবন ব্যবস্থাকে অবাঞ্ছিত হিসেবে গ্রহণ করেছে তাদের কাছে কিভাবে আশা করা যায় যে, তারা মহান ইসলামের দাওয়াত অপরের কাছে পেশ করবে। শূণ্য কলসি তো কাউকে কিছু দিতে পারে না! সম্মানিত ভাইয়েরা! এটি তাদের মিশন নয়। অতীত সাক্ষী যে তারা এ কাজ বাস্তবায়নে দারুণভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু এটি হচ্ছে জাতির নতুন প্রজন্মের মিশন। তাই তোমরা তাদের প্রতি ইসলামের দাওয়াতকে আরো মজবুত ও সুন্দর করো, নতুন প্রজন্ম গড়তে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাও। জাতির এ কাণ্ডারীদেরকে বিবেক-বুদ্ধি, চিন্তা-গবেষণা ও কার্ক্ষেত্রে দৈহিক ও মানসিকভাবে মুক্ত ও স্বাধীন হতে শিক্ষা দাও। কুরআনের মহত ও ইসলামের সুমহান সৌন্দর্য তাদের অন্তরে গেথে দাও এবং মুহাম্মদের সা.-এর সেনাবাহিনীতে এদেরকে ভর্তি করে নাও। অচিরেই তোমরা দেখবে এদের মধ্যে থেকেই এমন মুসলিম শাসক বেরিয়ে আসবে যে নিজেই নিজের সাথে জিহাদ করতে পারবে এবং অপরকেও সুখী করতে পারবে ।৯ ইসলাম ও রাজনীতি সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি ও তার এজেন্টরা সর্বদা যে চিন্তাধারা প্রতিষ্ঠিত করতে সচেষ্ট তা হচ্ছে: রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, রাষ্ট্র ব্যবস্থার সাথে ইসলাম পরিচিত নয়। এর বিপরীতে অনেক সমাজ সংস্কারক, ইসলামের দিকে মানুষকে আহবানকারী, যাদের অগ্রভাগে ছিলেন উত্তাদ হাসানুল বান্না মুসলমানদেরকে ইসলামি জীবন ব্যাপকতা ও সার্বজনীনতা শিক্ষা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। অন্য ভাষায়: তেরশ” শতাব্দীকাল ধরে অর্থাৎ ** শহীদ ইমাম হাসানুল বান্না রে.) রচিত রচনা সমগ্র, পৃষ্ঠা: ১৯৬, ১৯৭। www.pathagar.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।