ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ তার গুরুত্ব সত্যিকারভাবে উপলব্ধি করতে সক্ষম হবে এবং এ কথা বিশ্বাস করবে যে এর অনুসরণেই রয়েছে পুরো জাতির হেদায়েত ও কল্যাণ ... তাহলে আমরা এর কাছে ইসলামের আদর্শেই উজ্জীবিত হয়ে পুরো বিশ্বকে সহযোগিতা করতে, অন্য সব রাষ্ট্রকে ইসলাম সম্পর্কে চিন্তা ও গবেষণা করার সুযোগ দান করতে, বিভিন্ন ধরনের সভা-সমিতি, সেমিনার-সিম্পোজিয়াম, আলোচনা, টক শো, বিভিন্ন প্রতিনিধি দলের অবাধ যাতায়াতসহ দাওয়াত ও মিশনের নানা প্রকারের উপায় অবলম্বনের মাধ্যমে সকল রাষ্ট্রকে কাছে টেনে নিয়ে ইসলামকে যথাযথ জানতে ও বুঝতে সহযোগিতা করার বিষয়ে জোর দাবি জানাতাম। এর মাধ্যমে আমাদের এ ইসলামি রাষ্ট্র ও সরকার আধ্যাত্মিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ বিভিন্নভাবে বিশ্বের সব রাষ্ট্র ও সরকারের কেন্দ্রবিন্দুতে পরিণত হতো এবং মুসলিম জাতির মধ্যে হারানো সেই জীবনীশক্তি ফিরিয়ে আনার মাধ্যমে গোটা মানব জাতিকে মানব গোষ্ঠীকে নতুন এক বিশ্ব উপহার দিতে সক্ষম হতো। অবাক হই যখন দেখি কমিউনিজমের নামে রাষ্ট্র গঠিত হয়, সে রাষ্ট্রের জন্য আবার টাকা খরচ করা হয়, মানুষকে এর দিকে আহবান করা হয় এবং ঘটা করে এর জয়গান গাওয়া হয়। অবাক হই যখন দেখি ফ্যাসীবাদ ও নাৎসীবাদের জয়গান গাওয়া হয়, এদেরকে পবিত্রজ্ঞান করা হয়, এদের জন্য জীবন উৎসর্গ করা হয় এবং এর অনুসরণ করে সম্মান বোধ করা হয়। এছাড়া আমরা আরো আশ্চর্য হই যখন দেখি বিভিন্ন ধরনের সামাজিক ও রাজনৈতিক মতবাদ, যার জন্য মানুষ তার ধন- সম্পদ, মেধা, শ্রম, কলমসহ যাবতীয় কিছুই ব্যয় করতে কুষ্ঠাবোধ করে না এবং যার উত্থান-পতনের সাথে নিজের জীবনের উত্থান-পতনকে জুড়ে দেয়। অথচ আমরা এমন কোন ইসলামি রাষ্ট্র বা সরকার খুঁজে পাই না যে ইসলামি দাওয়াত ও এর মিশনকে তার কর্মসূচির অন্তর্ভুক্ত মনে করে। এমন কোনো রাষ্ট্রের সন্ধান পাই না যে ইসলামি জীবন ব্যবস্থার ওপর আরোপিত অপবাদ ও মিথ্যাচারের জবাব দিয়ে এর যাবতীয় সৌন্দর্য ও বৈশিষ্ট্যাবলী উল্লেখপূর্বক একে মানবতার সকল সমস্যার সমাধানকারী একক বিশ্ব ব্যবস্থা হিসেবে উপস্থাপন করার অব্যর্থ প্রয়াস চালায় । অথচ ইসলাম এ ধরনের দাওয়াতকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সহ সব কিছুর ওপর আবশ্যক করেছে। আল কুরআন ঘোষণা দিচ্ছে: “তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহবান করবে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করবে, আর তারাই হচ্ছে সফলকাম” (সুরা আলে ইমরান, ৩: ১০৪)। কিন্তু আফসোস আমাদের শাসকগোষ্ঠীর জন্য! কোথায় এসবের অবস্থান! এদের সবাই পাশ্চাত্যের কোলে বেড়ে ওঠা সন্তান, তাদের www.pathagar.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।