ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮ ›
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণার ব্যাপ্তি ইবাদতের বিধি-বিধানের ক্ষেত্রে যথেষ্ট বিশালতা ও ব্যাপকতা লাভ করলেও রাষ্ট্র গঠণের মূলনীতির বিষয়ে নিকট অতীতের মুসলিম বুদ্ধিজীবিগণ বেশ উদাসীনতাই প্রদর্শন করেছে। তাই ইসলামে রাষ্ট্র গঠনের হচ্ছে এ গ্রন্থের আলোচ্যবিষয়। অর্থাৎ ইসলামে রাষ্ট্রব্যবস্থা ও তার বিধি-বিধান গুরুত কী? এ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার হুকুম কী? এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলী ও প্রকৃতি কী? এটি কি বেসামরিক ও নাগরিক কোন রাষ্ট্র, যেখানে ইসলামের বিধি- বিধান অনুসরণ করা হয়, নাকি স্বৈরাচারী ধর্মীয় পৌরহিত্য কোন রাষ্ট্র? ইসলামি রাষ্ট্র ঈশ্বরতাস্ত্রিক রাষ্ট্রেরই প্রতিলিপি বলে মনে করেন যার তাদের প্রতিত্তোরে কি বলা হবে? বহুদলীয় গণতন্ত্র, নারী এবং অমুসলিমদের বিষয়ে এ রাষ্ট্রে অবস্থান কী? কোনো ইসলামি দলের জন্য সেক্যুলার কোনো রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করা বৈধ হবে কি-না? ইত্যাদি যাবতীয় গুরুতৃপূর্ণ বিষয় এ গ্রন্থে আলোচনা করা হয়েছে। লেখক পরিচিতি বিখ্যাত মিশরীয় পণ্ডিত, ইসলামি চিন্তাবিদ ও কুশলী প্রফেসর ড. আল- কারযাভীর জন্য ১৯২৬ সালে । প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তিনি আল আজহারেই লেখাপড়া করেন। ১৯৭৩ সালে আল আজহার বিশ্ববিদ্যালয়ের উসূল আল দ্বীন অনুষদ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. কারযাভী আল আজহার ইনস্টিটিউটে মাধ্যমিক পর্যায়ে পড়াশুনার সময়ই তার প্রতিভার স্বাক্ষর হিসেবে শিক্ষকদের কাছ থেকে আল্লামা বা মহান পণ্ডিত খেতাবে ভূষিত হন। বর্তমানে তিনি জেদাস্থ ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) ফিকাহ একাডেমি, মন্ধাভিত্তিক রাবেতা আল আলম আল ইসলামির ফিকাহ একাডেমি, রয়াল একাডেমি ফর ইসলামিক কালচার এন্ড রিসার্চ জর্ডান, ইসলামিক স্টাডিজ সেন্টার অক্সফোর্ড-এর সদস্য, ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়া এন্ড রিসার্স- এর প্রেসিডেন্ট এবং কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর ট্রাস্টি বোর্ডেরও সদস্য । তার এ পর্যন্ত ৪২ টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলা, ইংরেজি, তুর্কি, ফার্সি, উর্দু, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অন্যান্য অনেক ভাষায় তার বই অনুদিত ও প্রকাশিত হয়েছে। এর মধ্যে- ইসলামে হালাল-হারামের বিধান, ইসলামের জাকাত বিধান, ইসলামি শরিয়াতের বাস্তবায়ন, ইসলামি পুনর্জাগরণ : সমস্যা ও সম্ভাবনা এবং সেন্টার ফর রিসার্চ অন দ্যা কুরআন এন্ড সুন্নাহ্‌ বইগুলো বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। ড, কারযাভী পাশ্চাত্য ও প্রাচ্য, আরব ও মুসলিম দেশসমূহ ব্যাপকভাবে ভ্রমণ করেছেন। তিনি বাংলাদেশেও বেশ কয়েকবার এসেছেন। )78-984-8471-38-8 |||] 9:789848 471388

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।