পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৭৯ ইসলামের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা ইসলামের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা শীর্ষক এই পুস্তক। কাছে অতীত মুসলমানরা এ বিষয়ে যথেষ্ট উদাসীনতা দর্শন করেছে। মুসলিম বুদ্ধিজীবীগণ অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে এ বিষয়কে যথাযথ মূল্যায়ন করেনি, যেমনিভাবে ইসলামের অন্যান্য বিধি- বিধানের ক্ষেত্রে করেছে বিশেষত ইবাদতের বিধি-বিধানের ক্ষেত্রে করেছে। যার ফলস্বরূপ তা বিশাল ও ব্যাপক আকার ধারণ করেছে। ইমাম ইবনুল কাইয়েম র. তার যুগের (অষ্টম শতাব্দী) সমসাময়িক ফকিহদের গবেষণার ক্ষেত্রে স্থবিরতার অভিযোগ করেছেন, যার ফলে প্রয়োজনের নিরিখে রাজা-বাদশাহ ও শাসকবর্গ ইসলামি শরিয়াহ থেকে দূরে অবস্থান করে নিজেদের স্বার্থ মোতাবেক রাষ্ট্র পরিচালনার বিধি-বিধান তৈরি করে নিতে বাধ্য হয়েছেন। ইমাম ইবনুল কাইয়েম র. শাসক গোষ্ঠীর পঘত্রষ্টতা এবং সহজ সরল ইসলামি জীবনব্যবস্থা থেকে তাদের দূরে অবস্থান ও এ সম্পর্কে বিভ্রান্তির দায়-দায়িত্ব সকল স্থবির ও অলস ফকিহদের উপর চাপিয়েছেন। সম্ভবত এটাই হচ্ছে ইসলামি জীবনব্যবস্থার স্থলে মানব রচিত জীবনব্যবস্থার প্রথম অনুপ্রবেশ । বর্তমান যুগের এ সকল স্থবির ফিকাহবিদরা পশ্চাতে অবস্থান করেছে । তারা এখন হিজরি পঞ্চদশ শতক বসবাস করছে বটে, কিন্তু এখনও তারা এমন বুদ্ধি-বিবেক চিন্তা করে থাকে যা কয়েক যুগ পূর্বেই দাফন হয়ে গেছে। কয়েক যুগ পূর্বে অতিবাহিত হয়ে যাওয়া ফকিহগণ যে অবস্থায় জীবনাতিবাহিত করেছেন তার সবকিছুই এখন প্রায়ই পরিবর্তন হয়ে গেছে। স্থবিরতায় রোগাক্রান্ত বর্তমানের সকল ফকিহগণ ভুলে বসেছেন যে, ইমাম শাফেয়ী র. স্বল্প সময়ের ব্যবধানে তার মতামত (মাজহাব) পরিবর্তন করেছিলেন । প্রাচীন ও নতুন নামে তার দুটি মাজহাব পাওয়া যায়। ইমাম আবু হানিফার র. অনুসারীরা যুগের ভিন্নতার কারণে প্রায়ই এক তৃতীয়াংশ মাসআলায় তার সাথে দ্বিমত পোষণ করেছেন, এবং তারা এও বলেছেন “যদি আমাদের ইমাম জীবিত থাকতেন তাহলে তিনিও তার মতো পরিবর্তন করে আমাদের সাথে একাত্মতা পোষণ করতেন” । একই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের একাধিক মতামত পাওয়া যায়, এমনকি কখনো সাতটি বা ততোধিক পর্যন্ত পাওয়া যায়। ব্যক্তি, সময়, যুগ, অবস্থা ইত্যাদির পরিবর্তনের কারণেই অধিকাংশ সময় এ ধরনের হয়ে থাকে। ইসলামের রাষ্ট্র পরিচালন ব্যবস্থা সম্বলিত এ পুস্তক । যেখানে ইসলামে রাষ্ট্রব্যবস্থার বিধি-বিধান তথা এর মর্যাদা কি? এ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার হুকুম কি? এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলী কি? এর প্রকৃতি কি? এটি কি বেসামরিক ও নাগরিক www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।