২৭৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন ও প্রয়োগ ভাই হুদ তাদেরকে বলেছিল ...” (সুরা আশ-শুআরা, ২৬: ১২৪)। এমনিভাবে সামুদ সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে “যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলেছিল ." (সুরা আশ-শুআরা, ২৬: ১৪২)। এ সকল নবি-রসুলদের তাদের জাতির ভাই বলা হয়েছে, অথচ তারা তো নবিদের দাওয়াতের প্রতি ইমান আনেনি; বরং তা অবিশ্বাস করে চলছে। এর থেকে যা বোধশম্য হয় তা হচ্ছে, এখানে ভাই বলতে ধর্মীয় ভ্রাতৃত্ব উদ্দেশ্য করা হয়নি; বরং জাতিগত ভ্রাতৃত্ব বুঝানো হয়েছে। সাহাবি যায়েদ ইবনে আরকামের সনদে ইমাম আহমদ বর্ণিত হাদিসে এসেছে “আমি সাক্ষী যে আল্লাহর সকল বান্দা পরস্পরে ভাই ভাই”। এখানে মানবিক ভ্রাতৃত্ব বুঝানো হয়েছে। একই দেশের নাগরিক হিসেবে মিশরের অধিবাসী মুসলিম ও খ্রিস্টান সকলকে যদি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয় এবং তাদেরকে পরস্পরে ভাই মনে করা হয় তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই। এর দ্বারা মূলত জাতিগত বা সমদেশীয় ভ্রাতৃত্ব বুঝানো হয়ে থাকে। এমনিভাবে লেবানন, সিরিয়া, জর্দানসহ প্রতিটি আরব ও মুসলিম ভূখণ্ডে বসবাসরত মুসলমান ও খ্রিস্টানরা এক ও অভিন্ন দেশের নাগরিক হিসেবে পরস্পরে স্বদেশীয় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ । অপর দিকে কট্টরপন্থীদের সকল উথ্ব চিন্তা-ভাবনা এখানে প্রত্যাখ্যাত। তাদের চিন্তাধারা ছ্বীন-দুনিয়া উভয়ের জন্য ক্ষতিকর। এ ধরনের চিন্তা-ভাবনার মাধ্যমে মূলত মুসলিম জাতির দুশমনদের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করা হয়ে থাকে, যারা সর্বদা মুসলিম উম্মাহর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত । মুসলিম জাতিকে শতধাবিভক্ত করতে স্থান, কাল ও পাত্র ভেদে তারা নানাবিধ কলা-কৌশল অবলম্বন করে থাকে । কোথাও শিয়া ও সুন্নি, আরব-অনারব ও আরব-কুর্দি ইত্যাদির মাঝে বিরাজমান সমস্যাকে উস্কে দেয়। আবার কোনো এলাকায় মুসলিম-অমুসলিমদের মাঝে হিংসা ও যুদ্ধের আগুন জ্বালিয়ে তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে সচেষ্ট থাকে। যদি এরূপ কিছু না পায় তাহলে তারা ভাই-ভাই এর মাঝে পার্থক্য ও হিংসার দেওয়াল সৃষ্টি করতে নিত্য-নতুন কুট-কৌশলের আশ্রয় নিয়ে থাকে৷ তারা করে যাচ্ছেন আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী” (সুরা আন“ফাল, ৮: ৩০)। সম্প্রতি ইখওয়ানুল মুসলিমুন এবং তাদের রাজনৈতিক শাখা ফ্রিডম এণ্ড জাস্টিস এবং উচ্চতর পদে তাদের গ্রহণ করেছে।” www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।