ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৭৭ অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে মুসলমানদের কোনো অসুবিধা নেই। ভালোবাসা ও আত্মিক প্রশান্তি ব্যতীত কিভাবে একজন - মুসলমান তার স্ত্রী ও জীবন সাথীর সাথে জীবন অতিবাহিত করবে, যদিও সে আহলে কিতাবের সম্প্রদায়ভুক্ত হয়ে থাকে? কিভাবে সে তার শ্বশুরালয়ের সাথে সুসম্পর্ক বজায় না রেখে থাকতে পারবে, অথচ আল্লাহ তায়ালা ইরশাদ করেন “আর তিনিই তো পানি থেকে মানুষ তৈরি করেছেন, আবার তার থেকে বংশীয় ও শ্বশুরালয়ের দু'টি আলাদা ধারা চালিয়েছেন” । (সুরা ফুরকান, ২২: ৫৪) কিভাবে সন্তান তার নানা-নানী ও খালা-মামা ইত্যাদির সাথে বন্ধুতৃহীন ও আত্মীয়তার সম্পর্কে ছিন্ন অবস্থায় জীবনকাল অতিবাহিত করবে যদি তার মাতা আহলে কিতাবের সম্প্রদায়ভুক্ত হয়ে থাকে? এমনিভাবে খালা-মামা ইত্যাদির সন্তান- বজায় রাখতে এবং তাদের অধিকার সংরক্ষণে সচেতন হতে কুরআন ও হাদিসে জোর তাগিদ দেওয়া হয়েছে। চতুর্থতা: এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, যাবতীয় সম্পর্কের চেয়ে দ্বীনের সম্পর্ক মজবুত করার প্রতি ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা বংশীয় সম্পর্ক, কিংবা আন্তদেশীয়, জাতিগত বা শ্রেণিগত যাই হোক না কেন। সকল কিছুর উপর ইসলাম দ্বীনের সম্পর্ককে স্থান দিয়েছে । এক মুসলিম অপর মুসলিমের ভাই, মুমিনরা পরস্পরে ভাই ভাই এবং মুসলমানরা সবাই মিলে এক ও অভিন্ন জাতি । তারা সবাই মিলে একে অপরকে সহযোগিতা করবে এবং তারা একে অপরের সহায়ক শক্তি। যে কোনো কাফিরের তুলনায় এক মুসলিম অপর মুসলিমের বেশি নিকটে, যদিও সে কাফির তার পিতা কিংবা সন্তান অথবা ভাই-ভ্রাতার মধ্য থেকে হোক না কেন। এটি এককভাবে শুধু ইসলাম ধর্মে নয়; বরং প্রতিটি ধর্মেই এমনটি রয়েছে। ইঞ্জিল অধ্যয়নে এ ধরনের বিষয় একাধিক স্থানে পাওয়া যায়। কিন্তু এখানে একটি বিষয় জেনে রাখা আবশ্যক যে, ধর্মীয় সম্পর্ক ও ভ্রাতৃত্ব ছাড়াও আরো একাধিক ভ্রাতৃত্ৃ রয়েছে, ইসলাম যেগুলোর স্বীকৃতি দিয়েছে। এখানে রয়েছে: দেশীয় সম্পর্ক, জাতিগত ভ্রাতৃত্ব, মানবিক সম্পর্ক ইত্যাদি। কুআনের ইরশাদ করা হয়েছে “নূহের সম্প্রদায় রসুলদেরকে মিথ্যুক বললো । স্মরণ করো যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না” (সুরা আশ-শুআরা, ২৬: ১০৫-১০৬)। “লুতের সম্প্রদায় রসুলদেরকে মিথ্যুক বললো । স্মরণ করো যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল ...” (সুরা আশ- শুআরা, ২৬: ১৬০-১৬১)। আ'দ সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে: “যখন তাদের www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।