ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৭৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ করার অপরাধে তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখা চলবে না। . উক্ত সুরার অপর এক স্থানে বলা হয়েছে “যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি এবং বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয়নি তাদের সাথে সম্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করেন। আল্লাহ তোমাদেরকে শুধু তাদের সাথে বন্ধত করতে নিষেধ বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দিয়েছে এবং তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে পরস্পরকে সাহায্যে করেছে । যারা তাদের সাথে বন্ধু করবে তারাই হবে জালেম” (সুরা মুমতাহিনা, ৬০: ৮-৯)। দ্বীনের যারা বিরোধীতায় লিপ্ত তাদেরকে অত্র আয়াতে দু'দলের বিভক্ত করা হয়েছে। এক দল যারা মুসলমানদের সাথে শান্তিতে সহাবস্থানে অভ্যস্ত । দ্বীনের ব্যাপারে তাদের সাথে কোনো যুদ্ধ লিপ্ত হয় না এবং অন্যায়ভাবে তাদেরকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করে না। তাদের সাথে সঘ্যবহারও আদল-ইনসাফ করতে মুসলমানদের নিষেধ করা হয়নি। অপর দল যারা মুসলমানদের সাথে শক্রতামূলক অবস্থানে অভ্যস্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদেরকে অন্যায়ভাবে জন্মভূমি থেকে বিতাড়িত করে এবং এ ব্যাপারে একে অপরকে সাহায্য- সহযোগিতা করে থাকে । এদের সাথেই বন্ধু করতে এবং এদেরকে পৃষ্ঠপোষক ও সহযোগী হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। যেমনটি করেছে মুশরিক সম্প্রদায় যাদের হাতে মুসলমানদেরকে অনেক দুঃখ-যাতনা সইতে হয়েছিল। আয়াতের ভাবার্থ থেকে বোঝা যাচ্ছে এরা ব্যতীত অন্যদের সাথে বন্ধুতু করা এবং তাদেরকে সহযোগী ও পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করতে কোনো নিষেধাজ্ঞা নেই। তৃতীয়ত: আহলে কিতাবের রমণীদের সাথে মুসলমানদের বিবাহ ইসলামে বৈধ করা হয়েছে । আর আত্মিক প্রশান্তি, ভালোবাসা, মিল-মহ্ব্বত ইত্যাদির মাধ্যমেই সর্বদা বৈবাহিক সম্পর্ক সার্থক হয়ে ওঠে । যেমনটি আল্লাহ তায়ালা ইরশাদ করেন “আর সৃষ্টি করেছেন স্ত্রীগণকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া দৃষ্টি করেছেন” (সুরা রুম, ৩০: ২১)। www.pathagar.com

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।