পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৭৫ মেনে নিবে না যে তার অনুসারীরা অপর একটি দ্বীন বা অপর কোনো জীবনব্যবস্থার প্রতি সন্তুষ্ট হয়ে তার অনুসারীদের সাথে বন্ধুত্ব করবে এবং তাদেরকেই সহযোগী ও পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করে চলবে, আধুনিক ভাষায় যা খেয়ানত ও অবিশ্বাসেরই নামান্তর । : যে বন্ধতু ও পৃষ্ঠপোষকতা থেকে আয়াতে নিষেধ করা হয়েছে তা সাধারণভাবে অন্য ধর্মের অনুসারী সকলের সাথে নয়। যদি তারা মুসলমানদের অনুগত থাকে এবং তাদের সাথে সহাবস্থান মেনে নেয় তাহলে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং বন্ধুত্ব করতে কোনো নিষেধাজ্ঞা নেই। বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে শুধুমাত্র তাদেরই সাথে যারা আল্লাহ ও তার রসুলের সা. সাথে বিরুদ্ধাচরণ করে থাকে, তাদের সাথে শত্রুতা পোষণ করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে । কুরআনের নিম্নোক্ত আয়াতসমূহ এ দিকেই নির্দেশনা দিচ্ছে: ১. ইরশাদ হয়েছে: “তোমরা কখনো এমন দেখতে পাবে না যে, যারা আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান পোষণ করে তারা এমন লোকদের ভালো বাসছে যারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে চলছে” । (সুরা মুজাদালা, ৫৮: ২২) আল্লাহ ও তার রসুলের বিরোধিতা শুধুমাত্র তাদের প্রতি অবিশ্বাস করার নাম নয়; বরং তাদের দাওয়াতের বিরোধিতা করা ও এর বিরুদ্ধাচরণ করা, তাদের অনুসারীদের কষ্ট দেওয়া এবং সম্ভাব্য সকল উপায়ে দাওয়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ইত্যাদি। ২. অন্যত্র ইরশাদ হয়েছে: “হে ইমানদারগণ! তোমরা আমার ও তোমাদের শক্রদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তোমরা যাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো, অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের আচরণ হলো, তারা রসুলকে এবং তোমাদেরকে শুধু এই অপরাধে জন্মভূমি থেকে বহিষ্কার করে যে, তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছো” (আল মুমতাহিনা, ৬০: ১)। ৩. অত্র আয়াতে অমুসলিমদের সাথে বন্ধুত্ব নিষিদ্ধ হওয়ার কারণ বর্ণিত হয়েছে এবং আয়াত থেকে বোঝা যাচ্ছে যে, তাদের সাথে বন্ধুত্ব নিষিদ্ধ শুধুমাত্র তাদের অবিশ্বাস এবং কুফরির কারণে নয়, বরং এর সাথে অপর একটি অপরাধ মিলিত হয়েছে। তা হচ্ছে আল্লাহর রসুল ও মুমিনদের অন্যায়কে অন্যায়ভাবে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত www.pathagar.com
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।