২৭৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ অনুগত এবং দুশমন ও সীমালজ্ঘনকারীদের মোকাবিলায় মুসলমানদের সাথে একই সারিতে দণ্ডায়মান হোক না কেন। অথচ বাস্তব কথা হচ্ছে যে, কেউ যদি উক্ত আয়াত নিয়ে গভীর চিন্তা-গবেষণা করবে এবং তা অবতীর্ণ হওয়ার কারণ, প্রেক্ষাপট ইত্যাদি সংশ্লিষ্ট সকল বিষয় অধ্যয়ন করে তার কাছে নিম্নোক্ত বিষয়াদি স্পষ্ট হয়ে যাবে: প্রথমত: কুরআনের আয়াতে যে ধরনের বন্ধুত্ব থেকে নিষেধ করা হয়েছে তা হচ্ছে অমুসলিমদের ছীন-ধর্ম, আকিদা-বিশ্বাস, চিন্তা-ভাবনা ও যাবতীয় রীতি- নীতি ইত্যাদির প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা । অর্থাৎ প্রতিবেশী কিংবা সহকর্মী অথবা একই দেশের নাগরিক হিসেবে নয়; বরং ইহুদি কিংবা খ্রিস্টান অথবা অগ্ন্পূজক ইত্যাদি পরিচয় হিসেবে তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। মুসলমানের বন্ধুত ও আনুগত্য তো অবশ্যই এককভাবে তার জাতির প্রতিই হতে হবে। তাইতো মুসলমানদের বাদ দিয়ে অমুসলিমদেরকে বন্ধু ও পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করা থেকে সাবধান করা হয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন “মুমিনরা যেন ইমানদারদের বাদ দিয়ে কখনো কাফেরদেরকে নিজেদের পৃষ্ঠপোষক, বন্ধু ও সহযোগী হিসেবে গ্রহণ না করে। যে এমনটি করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে হ্যা, তাদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য তোমরা যদি বাহ্যত এ নীতি অবলম্বন করো তাহলে তা মাফ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তোমাদেরকে তো তার দিকেই ফিরে যেতে হবে” (সুরা ইমরান, ৩: ২৮)। অন্যত্র ইরশাদ করা হয়েছে “হে ইমানদারগণ! মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও?” । (সুরা নিসা, ৪: ১৪৪) অপর এক আয়াতে ইরশাদ করা হয়েছে “আর যেসব মুনাফিক যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে, এ 'সুসংবাদটি' তাদেরকে জানিয়ে দাও। এর কি মর্যাদা লাভের সন্ধানে তাদের কাছে যায়? অথচ সমস্ত মর্যাদা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত” (সুরা নিসা, ৪: ১৩৮, ১৩৯)। অর্থাৎ অপর একটি দলের বা দ্বীনের অনুসারী হিসেবে তাদের সাথে বন্ধৃত করা এবং তাদেরকে সহযোগী ও পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করা৷ কোনো জীবনব্যবস্থাই, তা পার্থিব হোক কিংবা ধর্মীয় হোক, এটা কখনো www.pathagar.com
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।