ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৭৩ কার্যনির্বাহী মন্ত্রণালয়ের দায়িতৃও ছিল । এছাড়াও আব্বাসীয় আমলে আরো নানাবিধ মন্ত্রণালয়ে তাদের দায়িত পালনের উদাহরণ পাওয়া যায় এবং এও দেখা যায় যে, সে সময়ের কোনো আলেম এ বিষয়টিকে অস্বীকার ও নিন্দাবাদ করেননি । তবে যারা মুসলমানদের বিরুদ্ধে জুলুম-অত্যাচার, ষড়যন্ত্র ইত্যাদি বাড়াবাড়িতে লিপ্ত ছিল তাদেরকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তবে-দুঃখের বিষয় হচ্ছে তাদের ক্ষেত্রে এমনটিই বেশি ঘটেছে। মুসলিমের উপর অমুসলিমের কোনো কর্তৃত্ব নেই, এ যুক্তির আলোকে অমুসলিমদেরকে মন্ত্রণালয় বা এ জাতীয় কোনো দায়িত্ব দেওয়া যাবে না - এমনটি কোনো নির্ভরযোগ্য ইসলামি আইনবিদ বলেননি। কারণ মুসলমানরাই তো তাদের দ্বীনের দিকনির্দেশনার আলোকে অমুসলিমদেরকে এ সকল পদের দায়িত্ব দিয়েছিল। আর তাদের মন্ত্রণালয় কিংবা কর্মপরিধিতে তারাই তো পৃষ্ঠপোষক ও কর্তা; কিন্তু তা মুসলমানদের সার্বিক নেতৃত্ব ও ক্ষমতার তন্তাবধানেই ছিল। পারবে । সুতরাং আহলে কিতাবের রমণীরা তাদের ঘরের রানি এবং তাদের সন্তানের মাতা হবে । আর এর মাধ্যমে তারা পরিবার ও সন্তান-সম্ভতিদের উপর এক প্রকারের ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী হয়ে থাকে। যেমনটি ইবনে ওমর থেকে বর্ণিত মুত্তফাকুন আলাইহি হাদিসে এসেছে “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই স্বীয় দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এর মধ্যে রয়েছে নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীল এবং তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে”। কিন্তু স্বামীর ঘরে মহিলার এ দায়িত্ব ও কর্তৃত পুরুষের তত্বাবধানে এবং মুসলিম সমাজের সার্বিক নেতৃত্বের আয়ত্তাধীনেই হয়ে থাকে । অপরদিকে অমুসলিমদেরকে সংসদে ইত্যাদিতে প্রবেশাধিকার প্রদানে নিষেধাজ্ঞার ওপর যে যুক্তি পেশ করা হয় তা হচ্ছে যে, এটি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করার অন্তর্ভুক্ত। আর তাদের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে কুরআন কারিমে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এ কথার প্রবক্তাদের আমরা বলব যে, আমাদেরকে সর্বপ্রথম তাদের সাথে নিষিদ্ধ বন্ধুত্বের পরিধি এবং এর সঠিক ব্যাখ্যা জানতে হবে যাতে এর উপর ভিত্তি করে প্রদত্ত বিধান সঠিক ও শুদ্ধ হয়। কোনো বিষয়ে হুকুম জারি করার পূর্বে বিষয়টির সঠিক অর্থ ও পরিধি জেনে নেওয়া একান্ত জরুরি যাতে যাবতীয় বিষয় এলোমেলো হয়ে না পড়ে। অমুসলিমদের সাথে বন্ধৃতু নিষিদ্ধ হওয়া সংক্রান্ত আয়াত থেকে কতিপয় ব্যক্তিবর্গ যা বুঝে নিয়েছেন তা হচ্ছে, উক্ত আয়াতে অমুসলিমদের সাথে যাবতীয় সম্পর্কচ্ছেদ, তাদের বিরোধিতা এবং তাদেরকে অপছন্দ ও ঘৃণা করার প্রতিই নির্দেশনা দিয়েছে, যদিও তারা ইসলামি রাষ্ট্রের নাগরিক, মুসলমানদের একান্ত www.pathagar.com

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।