ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১২ ইসলামি রাষ্্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ পারস্য সেনাপতি রম্ম রাবী ইবনে আমেরের বক্তব্য মতে ইসলামি রাষ্ট্রের উদ্দেশ্য হলো: “আল্লাহ তায়ালা আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামির দিকে, দুনিয়ার সংকীর্ণতা থেকে এর প্রশস্ততার দিকে এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জুলুম-অত্যাচার থেকে ইসলামের আদল- ইনসাফের দিকে ফিরিয়ে আনার জন্য” । এসত্বেও ইসলামি আদর্শ ও চিস্তা-চেতনার আলোকে প্রতিষ্ঠিত এ রাষ্ট্র কোনো আঞ্চলিক ও নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এ রাষ্ট্র সার্বজনীন রাষ্ট্র যা সকল যুগের সকল জাতির জন্যই নিবেদিত। আল্লাহ তায়ালা সমগ্র মানবতাকে ইসলামের হেদায়েত ও কল্যাণের দিকে আহ্বানের দায়িত্ব মুসলিম জাতির উপরই সোপর্দ করেছেন, সমগ্র জাতির ওপর সাক্ষ্য দানের সম্মানে তাদেরকেই ভূষিত করেছেন এবং সমগ্র জাতির ওপর শ্রেষ্ঠত্বের মর্যাদা তাদের জন্যই বরাদ্দ করেছেন। ইসলামের পতাকা বহনকারী এ মুসলিম জাতিকে শুধুমাত্র তাদের নিজের জন্যই সৃষ্টি করা হয়নি; বরং সমগ্র জাতি তথা মানব জাতির কল্যাণেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে উদ্দেশ্য করে বলেন: “এমনিভাবেই আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছি যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষ্য দান করতে পারো” (সুরা বাকারা, ২: ১৪৩)। তাইতো আমরা দেখি হুদাইবিয়ার সন্ধির পর যুদ্ধ বিরতির প্রথম সুযোগেই মহানবি হজরত মুহাম্মদ সা. বিভিন্ন দেশ ও জাতির রাষ্ট্র প্রধানদেরকে ইসলামের দাওয়াত দিয়ে এবং তাওহীদের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানিয়ে চিঠি প্রেরণ করেন। তিনি তাদের এবং তাদের প্রজাতন্ত্রের অপরাধের বোঝা তাদের কাধেই সোপর্দ করেন যদি তারা ইসলামের কাফেলায় শামিল না হয় । তিনিতীর চিঠির ইতি টানতেন এ আয়াতের মাধ্যমে: “হে আহলে কিতাব! তোমরা এমন এক মহাসত্যের দিকে এগিয়ে এসো যা আমাদের ও তোমাদের মধ্যে সমান, যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার হিসেবে গ্রহণ করবে না এবং আল্লাহকে বাদ দিয়ে একে অপরকে তোমরা প্রভু হিসেবে গ্রহণ করবে না। যদি তোমরা এতে অস্বীকৃতি জ্ঞাপন করো তাহলে জেনে নাও এবং সাক্ষী থাক নিশ্চয় আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এবং মুসলমান” (সুরা আলে ইমরান, ৩: ৬৪)। ইসলামি রাষ্ট্রের প্রয়োজনীয়তা বর্তমান যুগে ইসলামি দাওয়াতের জন্য সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন তা হচ্ছে ইসলামের জন্য এমন একটি ভূ-খণ্ড বা এমন একটি রাষ্ট্র গঠন করা যা ইসলামি www.pathagar.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।