২৭২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ এরপর সে এমন বিষয়ে জাতির জন্য আইন প্রণয়নে অংশগ্রহণ করে থাকে যেখানে ইসলামের সুস্পষ্ট আক্ষরিক কোনো বিধান নেই। আর তা করা হয় “ক্ষমা ও উদারতার এলাকায়” যেখানে কোনো আক্ষরিক বিধান পাওয়া যায় না অথবা এমন শব্দ বা বাক্য পাওয়া যায় যার অস্তিত্ব, কিংবা অর্থ ও ব্যাখ্যা কিংবা উভয়টিতে একাধিক সম্ভাবনা রয়েছে। অমুসলিমরাও ইসলামি রাষ্ট্রের নাগরিক, তাই সংসদ কিংবা আইন সভা ইত্যাদিতে তাদের প্রবেশাধিকার প্রদানে শরিয়তে কোনো প্রকার নিষেধাজ্ঞা না থাকাটাই স্বাভাবিক, যাতে তারা তাদের এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারে। তাছাড়া ইসলামি রাষ্ট্রের সংসদ, আইনসভা কিংবা শুরা ইত্যাদিতে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা যেহেতু থাকছেই; সুতরাং এতে অসুবিধার কিছু নেই। ইতোপূর্বে আমরা নারীদের মনোনয়ন এবং তাদেরকে ভোট প্রদানের বিষয়ে বলেছিলাম; কারণ স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠতা পুরুষেরই থাকে । তাই- নারীদের সংসদে প্রবেশাধিকার প্রদানে সমস্যার কিছু নেই। একই ভাষায় আমরা এখানে ইসলামি রাষ্ট্রে বসবাসরত অমুসলিম সংখ্যালঘুদের প্রসঙ্গেও বলব যেহেতু ইসলামি রাষ্ট্রের সংসদে সংখ্যাগরিষ্ঠতা মুসলমানদেরই থাকে; তাই কতিপয় অমুসলিমকে এখানে প্রবেশাধিকার প্রদানে কোনো সমস্যা বা বিধি-নিষেধ নেই। নাগরিকের যে সুযোগ-সুবিধা রয়েছে একই রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদেরও একই সুযোগ-সুবিধা থাকবে । এমনিভাবে মুসলমানদের উপর যে দায়-দায়িত্ব রয়েছে অমুসলিমদের উপরও একই দায়-দায়িত্ব রয়েছে। কুরআন কারিম ঘোষণা দিচ্ছে “যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি এবং বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয়নি তাদের সাথে সম্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করেন” (সুরা মুমতাহিনা, ৬০: ৮)। তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচারের মধ্যে রয়েছে সংসদ ইত্যাদিতে তাদেরকে প্রতিনিধিত করার সুযোগ দেওয়া যাতে তারা তাদের জনগোষ্ঠীর চাওয়া-পাওয়ার বিষয়গুলো পেশ করতে পারে, যেমনিভাবে নারীরা স্বজাতির দাবিগুলো পেশ করে থাকে এবং তারা যাতে তাদের স্বদেশীয় ভাইদের থেকে একাকীত্ব ও অসহায়ত্ব অনুভব না করে। এমনটি হলে ইসলাম ও মুসলমানদের দুশমনরা তাদের অন্তরে ইসলাম ও মুসলমানদের প্রতি শত্রুতা ও প্রতিহিংসার বীজ ঢুকিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করবে । আর তা মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলের জন্য ক্ষতি ও অকল্যাণ ডেকে আনবে । ইতিহাসের পাতায় চোখ ফেরালে দেখা যায় যে, মুসলমানরা তাদের রাষ্ট্রে কর দিয়ে বসবাসরত অমুসলিমদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িতৃ দিয়েছে, এর মধ্যে www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।