পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৭১ যখন হয়ে আহত হয়ে পড়ছিল, অতঃপর তাকে নাপাকী পেয়ে বসলে পবিত্রতা অর্জন করা তার উপর আবশ্যক হয়ে পড়েছিল। তখন তার সাথীরা তাকে গোসল করার আবশ্যকতার ফতোয়া দিয়েছিল । আহত লোকটি গোসল করলে তার রোগ বেড়ে যায় এবং সে কারণে তিনি মৃত্যুমুখে পতিত হন! রসুল সা. কাছে এ সংবাদ পৌছলে তিনি বলেন, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে এর প্রতিদান দান করুন! সমাধান জানা না থাকলে তারা কেন জিজ্ঞেস করে নেয় নি? অক্ষমতা ও অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা । তার জন্য এটাই যথেষ্ট ছিল যে সে তার জখমের উপর পট্টি বেধে অতঃপর তার উপর তায়াম্মুম করে নিবে...” ৷ এই ধারাবাহিকতায় যখন আমরা দেখি এদের কেউ পার্লামেন্ট কিংবা আইনসভা অথবা মজলিশে শুরা ইত্যাদিতে অমুসলিমদের প্রবেশ বা মনোনয়ন আদান- প্রদানকে হারাম বলে এবং তাদেরকে ভোট প্রদান করা মুসলমানদের জন্য হারাম হাওয়ার ফতোয়া দেন, তাহলে এতে আমরা অবাক হওয়ার কিছু দেখি না। বরং আমরা দেখি এদের কেউ মুসলমানদের ক্ষেত্রেও তা হারাম হওয়ার ফতোয়া দিয়ে থাকেন, অর্থাৎ স্বয়ং মুসলমানদের জন্যও পার্লামেন্ট কিংবা আইনসভা অথবা মজলিশে শুরা ইত্যাদিতে প্রবেশ বা মনোনয়ন নেওয়া হারাম! আর এ ক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে যে ব্যক্তি সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দেয় সে মূলত নিজেই নিজের জন্য কর্তৃত্ব ও ক্ষমতা কামনা করে থাকে । আর যে ক্ষমতা ও দায়িত্ব কামনা করে তাকে তা দেওয়া হয় না। যেমন সহিহ হাদিস এসেছে, রসুল সা. বলেন “যারা ক্ষমতা প্রার্থনা করে কিংবা তার আকাঙ্ক্ষা করে আমরা তাদের হাতে কোনো দায়িত্ব অর্পণ করি না”। সাহাবি আবদুর রহমান ইবনে সামুরাহ কে রসুল সা. বলেন “কখনো ক্ষমতা কিংবা নেতৃত্ব কামনা করবে না, তুমি যদি তা চেয়ে নাও তাহলে এর দায়িত তোমার কাধেই তুলে দেওয়া হবে, আর যদি না চেয়ে তা পাও তাহলে তোমাকে (আল্লাহর পক্ষ থেকে) সহযোগিতা করা হবে” । সুতরাং যেখানে তারা মুসলমানের জন্য সংসদ ইত্যাদিতে মনোনয়ন নেওয়াকে হারাম বলে থাকে সেখানে অমুসলিমদের জন্য তা হারাম বলার মধ্যে অবাক হওয়ার কিছুই নেই। আমি যা মনে করি সংসদে এ ধরনের মনোনয়ন সুনির্দিষ্ট একটি এলাকার জনগণের প্রতিনিধিত্ব মাত্র, এটি এমন কোনো ক্ষমতা বা নেতৃত্বের কোনো অংশ নয়, যার প্রতি কামনা-বাসনাকে হাদিস শরিফে নিন্দা করা হয়েছে। সংসদ সদস্য সে রাষ্ট্রপতি কিংবা আমির নয়, নয় কোনো মন্ত্রী অথবা স্টেট গভর্নর ইত্যাদি; বরং সে সংসদে তার এলাকার জনগণের প্রতিনিধি মাত্র, যেখানকার কাজ হচ্ছে আমির-ওমরাহ, মন্ত্রী কিংবা গভর্নর ইত্যাদির যাবতীয় কর্ম তৎপরতার পর্যালোচনা করা । তাই সে অপরের পর্যালোচনা করে থাকে, তাকে কোনো প্রকার পর্যালোচনা করা হয় না; কারণ তার এমন কোনো কর্মতৎপরতা নেই যার পর্যালোচনা করা হবে । www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।