২৭০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ ব্যক্তিই এরূপ করে নিশ্চিতভাবেই সে সত্যপথ থেকে বিচ্যুত হয়েছে”। (সুরা মুমতাহিনা ৬০: ০১) এ বিষয়টি ধর্মপ্রাণ মুসলিমদের অন্তরে বিশেষ করে যুবকদের মাঝে নানাবিধ সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি করে চলছে। ইসলামি আইনবিধি বিশেষ করে যারা মধ্যমপন্থাকে তাদের কর্মনীতি হিসেবে গ্রহণ করেছেন তাদের কাছে আমাদের দাবি হচ্ছে তারা যেন এ বিষয়টি গুরুত্বের সাথে স্টাডি করে শরিয়তের যুক্তি-প্রমাণসহ এর বিস্তারিত সমাধান পেশ করেন, যাতে কণে আমরা কষ্ররপন্থীদের বাড়াবাড়ি এবং অবহেলা প্রদর্শনকারীদের খেয়ালিপনার মাঝে হারিয়ে না যাই। আল্লাহ তায়ালা আপনাদেরকে সঠিক পদক্ষেপ নেওয়ার তওফিক দান করুন এবং প্রত্যেক ভূখণ্ডে আপনাদের মাধ্যমে ইসলামের সন্তানদের উপকৃত করুন। কতিপয় ধর্মপ্রাণ মুসলিম যুবক জবাব: সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত । দরুদ ও সালাম মুহাম্মদ রসুলুল্লাহর সা. প্রতি এবং তার পরিবার-পরিজন, সাহাবায়ে কেরাম এবং সকল অনুসারীর প্রতি । আল্লাহ তায়ালা সকলের প্রতি রহমত বর্ষণ করুন । আল্লাহর প্রশংসা ও দরুদ সালামের পর ... অধিকাংশ শিক্ষার্থী, বিশেষ করে যুবক সম্প্রদায়ের মধ্যে বিরাজমান সমস্যা হচ্ছে: বড়, গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক বিষয়দিতেও তারা কোনো গভীর অধ্যয়ন, বিশেষ চিন্তা-গবেষণা এবং জ্ঞানবান বুদ্ধিজীবীদের মতামত ও পরামর্শ গ্রহণ ব্যতীত তাড়াহুড়া করে সমাধান দেওয়া এবং ফতোয়া প্রদানের দিকে এগিয়ে যায় । তাদের মধ্যে যারা বয়সে একটু বড় কিংবা পড়াশোনার ময়দানে যাদের কদম একটু মজবুত তারা এ ধরনের কাজে বেশি অগ্রসরমান। এ ধরনের ব্যক্তিবর্গই কখনো নিজের অজান্তে শরিয়াহ বর্ণিত হারামকে হালাল এবং হালালকে হারাম করে দেয়, কিংবা কোনো আবশ্যক করণীয় কাজকে রহিত করে দেয়। আবার কখনো কোনো মুস্তাহাব কাজকে ওয়াজিব বানিয়ে দেয় কিংবা কোনো মাকরুহ কাজকে হারামের পৌছে দেয়। কখনো আবার সগিরা গুনাহকে কবিরাহ গুনাহের সমপর্যায়ের বিবেচনা করে থাকে। এ সকল লোকদের কতিপয়কে দেখা যাবে তারা আল্লাহ প্রদত্ত সহজ-সরল বিধি-বিধানকে কঠিন করে তুলছে কিংবা শরিয়তের. সাধারণ বিষয়াবলী জটিল করে দেখতে অথবা শরিয়তের ব্যাপক গণ্ডিকে সংকীর্ণ করে ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছে। এ বিষয়টি নিয়েই রসুল সা. কতিপয় সাহাবিকে নিন্দাবাদ করেছিলেন, যখন তারা তাড়াহুড়া করে না জেনেই ফতোয়া প্রদান করেছিল এবং তাদের এ ফতোয়া অন্যায়ভাবে একজন মুসলিমের মৃত্যুর হয়েছিল। কোনো এক যুদ্ধে জনৈক সাহাবি www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।