পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৬৯ অমুসলিমদের পার্লামেন্টে মনোনয়ন প্রদান প্রশ্নঃ রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্নের প্রতি আপনার সদয় দৃষ্টি কামনা করছি। সত্যিকার ইসলামি রাষ্ট্রের ছত্রছায়ায় এর সমাধান জানিয়ে আমাদেরকে বাধিত করার বিনীত আবেদন করছি। প্রশ্ন হচ্ছে অমুসলিম যারা ইসলামি রাষ্ট্রে বসবাস করে থাকে তারা কি পার্লামেন্ট কিংবা মজলিসে শুরা তথা মন্ত্রিপরিষদ ইত্যাদিতে প্রবেশের জন্য চেষ্টা করতে পারবে? অর্থাৎ এ ক্ষেত্রে তাদের মনোনয়নপত্র দাখিল করা বা প্রার্থী হওয়ার কি সুযোগ থাকবে? যদি তাদের এ সুযোগ থাকে তাহলে মুসলমানদের জন্য কি বৈধ হবে তাদেরকে নির্বাচন করা বা ভোট দিয়ে তাদেরকে সমর্থন দেওয়া, না-কি তা হারাম বলে বিবেচিত হবে? কারণ এর মাধ্যমে মুসলিমের উপর অমুসলিমের কর্তৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, অথচ আল্লাহ তায়ালা ইরশাদ করেন “আল্লাহ কাফিরদের জন্য মুসলমানদের উপর কর্তৃত্ব লাভ করার কোনো পথই রাখেননি” (সুরা নিসা, ৪: ১৪১)। আমাদের প্রবীণদের কয়েকজনকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা এমনটি সমাধান দিয়েছেন। আবার হয়তোবা অনেকেই একে অযুসলিমের সাথে মুসলিমের বন্ধু বা বিশেষ সম্পর্ক বলে বিবেচনা করে থাকেন। কুআনের একাধিক আয়াতে এ ধরনের বন্ধুত্ব বা বিশেষ সম্পর্ক থেকে নিষেধ করা হয়েছে। যেমন- ইরশাদ হয়েছে “মুমিনরা যেন ইমানদারদের বাদ দিয়ে কখনো কাফেরদেরকে নিজেদের পৃষ্ঠপোষক, বন্ধু ও সহযোগী হিসেবে গ্রহণ না করে। যে এমনটি করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে হ্যা, তাদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য তারা যদি বাহ্যত এ নীতি অবলম্বন করে তাহলে তা মাফ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তোমাদেরকে তো তার দিকেই ফিরে যেতে হবে” (সুরা ইমরান, ৩: ২৮)। অন্যত্র ইরশাদ হয়েছে “হে ইমানদারগণ! যদি তোমরা আমার পথে জিহাদ করার জন্য এবং আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য (জন্মভূমি ছেড়ে ঘর থেকে) বেরিয়ে থাকো তাহলে আমার ও তোমাদের শত্রদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তোমরা যাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো, অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের আচরণ হলো, তারা রসুলকে এবং তোমাদেরকে শুধু এই অপরাধে জন্মভূমি থেকে বহিষ্কার করে যে, তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছো। তোমরা গোপনে তাদের কাছে বন্ধুত্বমূলক পত্র পাঠাও; অথচ তোমরা গোপনে যা করো এবং প্রকাশ্যে যা করো তা সবই আমি ভালো করে জানি। তোমাদের মধ্য থেকে যে www.pathagar.com
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।