ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ সাধারণ বিবেচনায় ইতোপূর্বে বলা হয়েছে ওয়াজিব ত্যাগ করা এবং এখন বলা হচ্ছে নিষিদ্ধ কাজ করা, কিন্তু এতে অপরাধ বা ক্ষতিকর কিছুই নেই। এ সকল ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ওয়াজিব ত্যাগ করা হয়েছে তা ওজর বা সমস্যার বিবেচনায় এমনিভাবে যে নিষিদ্ধ কাজটি করা হয় তা প্রয়োজনীয় বা অগ্রাধিকাযোগ্য বিষয়কে প্রতিহত করার লক্ষ্যেই এমনটি করা হয়ে থাকে। ভালো-মন্দ ও কল্যাণ-অকল্যাণের পরস্পর বিরোধিতার এ অধ্যায় খুবই প্রশস্ত ও ব্যাপক । বিশেষ করে স্থান কাল নির্বিশেষে যখন নবুয়্যতের আলোকরশ্মি হালকা হয়ে আসে তখন এ ধরনের জিজ্ঞেসার আধিক্য দেখা দেয়। যখনি নবুয়্যতের শিক্ষার ঘাটতি দেখা দেয় তখনি এ ধরনের বিধান বেশি পরিমাণে দেখা দেয়। এ ধরনের জিজ্ঞাসা উম্মতের মধ্যে ফিতনা-ফ্যাসাদের জন্ম দেয়। কারণ যখন ভালো- মন্দ ও কল্যাণ-অকল্যাণ সংমিশ্রিত হয়ে যায় তখন মানুষ দ্বিধা-দ্বন্ব ও সন্দেহের আবর্তে ঘুরপাক খেতে থাকে । কতিপয় সম্প্রদায় ভালো কাজের বিবেচনা করে থাকে এবং তারা এটিকেই অগ্রাধিকার দিয়ে থাকে যদিও তা বড় বড় অনেক খারাপ বিষয় ও কাজকে আবশ্যক করে । অপর এক সম্প্রদায় মন্দ কাজের বিবেচনা করে থাকে এবং তারা এটিকেই অগ্রাধিকার দিতে থাকে যদিও তা করতে গিয়ে বড় বড় অনেক ভালো বিষয় ও কাজ পরিত্যাগ করা আবশ্যক হয়ে পড়ে । মধ্যমপন্থী এবং উত্তম হচ্ছে তারাই যারা উভয় দিকই বিবেচনা করতে সক্ষম হয়। এ জাতীয় জিজ্ঞাসা ও সমস্যাদিতে আলেম-উলামাদের উচিত গভীর চিন্তা-গবেষণা করা। এ ধরনের বিষয়ে কখনো আদেশ-নিষেধ ইত্যাদি এড়িয়ে যাওয়া আবশ্যক হয়ে পড়ে। যেমন- এমন কাজের নির্দেশ দেওয়া যা এর থেকে বড় অপরাধের জন্ম দেয়, এমতাবস্থায় এ অপরাধ প্রতিহত করার লক্ষ্যে এ ধরনের নির্দেশ লঙ্ঘন করতে হবে । যেমন- জালেম শাসকের কাছে কোনো অপরাধীকে পেশ করা, অতঃপর সে শাস্তি প্রদানের বাড়াবাড়ি করবে যা অপরাধকর্মের চেয়েও বেশি ক্ষতিকর এবং মারাত্মক হতে পারে। সুতরাং এমতাবস্থায় শাসকের কাছে এ ধরনের কোনো অপরাধীকে পেশ করা বিরত থাকতে হবে। এমনিভাবে এমন কোনো গর্হিত কাজ থেকে সাবধান করা যা থেকে দূরে থাকতে গিয়ে এর থেকেও বড় কোনো লাভ কিংবা কল্যাণ হাতছাড়া হয়ে যায়। সুতরাং শুধুমাত্র এ ধরনের গর্হিত কাজ ত্যাগ করতে গিয়ে যদি আল্লাহ ও তার রসুল নির্দেশিত এমন কাজ পরিত্যাগ করা আবশ্যক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে যে এর থেকেও বেশি বড় ও কল্যাণকর, তাহলে এমতাবস্থায় তা থেকে নিষেধ করার ব্যাপারে নীরব থাকাই উত্তম হবে ।২ ২ ইবনে তাইমিয়ার ফতোয়া সমগ্র থেকে সংক্ষিপ্ত আকারে গৃহীত : ৩০/৪৮-৬১। www.pathagar.com

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।