পঞ্ধম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৬৭ লোকেরা অবিশ্বাসীদের দলভুক্ত ছিল।১ যেমনটি আল্লাহ তায়ালা ইরশাদ করেন “এর আগে ইউসুফ তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিলো, কিন্ত তোমরা তার আনীত শিক্ষার ব্যাপারে সন্দেহই পোষণ করেছো...” (সুরা মুমিন ৪০: ৩৪)। অন্যত্র আল্লাহ তায়ালা বলেন “হে জেলখানার সাথীরা! তোমরা নিজেরাই ভেবে দেখো, ভিন্ন ভিন্ন বহু সংখ্যক রব ভালো, না এক আল্লাহ, যিনি সবার উপর বিজয়ী । তাকে বাদ দিয়ে তোমরা যাদের বন্দেগি করেছো তারা শুধুমাত্র কতকগুলো নাম ছাড়া আর কিছুই নয়, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃ- পুরুষরা রেখেছো, আল্লাহ এগুলোর পক্ষে কোনো প্রমাণ পাঠাননি ...” (সুরা ইউসুফ ১২: ৩৯)। এখানে একটি বিষয় সুস্পষ্ট যে, কুফরি ও অবিশ্বাসের সাথে সাথে নিশ্চয়ই বাদশাহের পরিবার-পরিজন, কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী ও তার প্রজাতন্ত্র ইত্যাদির সাথে ধন-সম্পদের আদান-প্রদান ও লেন-দেনে তাদের বিশেষ নিয়ম-নীতি ও আচার-অভ্যাস ছিল, যা অবশ্যই নবিদের সুন্নাত ও আদল-ইনসাফ অনুযায়ী ছিল না। আর এমতাবস্থায় ইউসুফের জন্য আল্লাহ্র দ্বীন মোতাবেক তার যাবতীয় চাওয়া-পাওয়া ও কামনা-বাসনার বাস্তবায়ন নিশ্চয়ই সম্ভব ছিল না; কারণ এতে তার জাতির লোকেরা সাড়া দিয়ে এগিয়ে আসে নি। তথাপিও তিনি যা করতে পেরেছিলেন তা হচ্ছে আদল-ইনসাফ ও ধন-সম্পদের সুষম বন্টন এবং উক্ত ক্ষমতা ও দায়িতৃ গ্রহণের মাধ্যমে তার পরিবারের মুমিন-মুসলমানরা যে মান-মর্ধাদা লাভ করতে সক্ষম হয়েছিলো, অন্য কোনো উপায়ে তা অর্জন করা সম্ভব ছিল না। এসব সাধ্য ও সামর্থের পরিধিতে থাকে” (সুরা তাগাবুন, ৬৪: ১৬)। অসম্ভব তখন অপেক্ষাকৃত বেশি প্রয়োজনীয় ও গুরুততবপূর্ণটিকে অগ্রাধিকার দিতে হবে। অপর কাজটি তখন আর আবশ্যক থাকে না এবং অতি গুরুত্বপূর্ণ কাজের কারণে যে কাজটি ছেড়ে দেওয়া হয় প্রকৃতপক্ষে তার মাধ্যমে কোনো ওয়াজিব তথা আবশ্যক কাজ পরিত্যাগ হয় না। * এমনিভাবে যখন দু'টি হারাম তথা নিষিদ্ধ'কাজ একত্রিত হয়ে যায় যেখানে অপেক্ষাকৃত হালকাভাবে নিষিদ্ধ কাজটি করা ব্যতীত বড়টি থেকে বিরত থাকার সুযোগ থাকে না, তখন হালকা কাজটি প্রকৃতপক্ষে আর নিষিদ্ধ থাকে না। যদিও ET FER SE RESET Aa EIDE DRL LA Ae hic LS LS উল্লেখিত শর্তাবলীর আলোকে হতে হবে। ... WWW. হি com
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।