ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ থেকেও অধিক প্রয়োজনীয় ও উপকারী কোনো কিছু অর্জন করা যায় এবং এর ছাড়া অন্য কোনো উপায়ে তা অর্জন করা যায় না। এমনিভাবে দু'অবস্থায় ভালো কাজ পরিত্যাগ করতে হবে যদি তা করতে গিয়ে এর থেকেও অধিক কল্যাণকর কিছু বাদ পড়ে যায় কিংবা এ ভালো কাজ মন্দ ও খারাপ কিছুকে আবশ্যক করে যার ক্ষতি উক্ত ভালো কাজের কল্যাণের তুলনায় অধিক। এটা হচ্ছে ধর্মীয় বিষয়ে ভালো- ক্ষতির তুলনামূলক পর্যালোচনা । অপর দিকে পার্থিব কোনো ক্ষতির কারণে কোনো আবশ্যকীয় কাজ বাদ পড়ে যাওয়া এবং দুনিয়ার প্রয়োজনে কোনো নিষিদ্ধ বস্তু হালাল হয়ে যাওয়ার দৃষ্টান্ত হচ্ছে সফরের কারণে রোজার আবশ্যকতা বাদ হয়ে যাওয়া এবং অসুস্থতার কারণে ইহরামের নিষিদ্ধ বিষয়গুলো এবং সালাতের আরকান তথা আভ্যন্তরীণ মৌলিক বিষয়গুলো বাদ পড়ে যাওয়া ইত্যাদি । বিষয়টি অন্য একটি অধ্যায়, দ্বীনের প্রশস্ততা ও ব্যাপকতা এবং কষ্ট লাঘবের মূলনীতি ইত্যাদির অন্তর্ভুক্ত, যেখানে বিভিন্ন শরিয়তে মতানৈক্য রয়েছে। কিন্তু প্রথমোক্ত বিষয়াদি এর বিপরীত; কারণ এ জাতীয় বিষয়টিতে মতানৈক্য করার কোনো সুযোগ নেই । আর এ বিষয়টি বিবেক- বুদ্ধির কাছেও স্পষ্ট । তাই বলা হয়, সত্যিকারের জ্ঞানী ওই ব্যক্তি নয় যে ভালো- মন্দের মাঝে পার্থক্য করতে সক্ষম; বরং সত্যিকার জ্ঞানী হচ্ছে যে দুটি কল্যাণের মধ্যে অপেক্ষাকৃত বেশি কল্যাণকর এবং দু'টি মন্দের মধ্যে অপেক্ষাকৃত বেশি মন্দটিকে চিহ্নিত করতে সক্ষম হয়। এ সকল বিষয়াবলিতে সাধারণত যা বিরাজ করে থাকে তা হচ্ছে লক্ষ্য-উদ্দেশ্য ও কাজের বিকৃতি । লক্ষ্য-উদ্দেশ্যের বিকৃতি হচ্ছে এর মাধ্যমে ক্ষমতা ও ধন-সম্পদ অর্জনের চেষ্টা করা। কাজের বিকৃতি হচ্ছে নিষিদ্ধ কাজে জড়িয়ে যাওয়া এবং আবশ্যকীয় কাজ পরিত্যাগ করা, যা ভালো-মন্দের সংঘর্ষের কারণে কিংবা অত্যধিক কল্যাণকর ও উপকারী বিষয়টি অর্জনের জন্য নয়। অতঃপর স্টেট গভর্নরসহ বিভিন্ন দায়িত-ও-কর্তৃতৃ; তা জায়েজ, কিংবা উত্তম অন্ঘবা কিংবা অত্যধিক পছন্দনীয় ও উত্তম হয়ে যেতে পারে + তখন দু'টি কল্যাণের মধ্ষ্যে অপেক্ষাকৃত বেশি কল্যাণটিকে প্রাধান্য দিতে হবে, 7 হতে পারে কিংবা কখনো এমনটি করা উত্তম হতে পারে । (১ এরই ধাবাবাহিকর্তায় হজরত ইউসুফ আ. মিশরের শাসকের oR বিভ দায়িতৃ পালন' রি দ্‌ বরং তিনি পলা? রুকাছে' hr ছি | তাকে যেন অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়, অথচ সেসময় শাসরুসহ তার জাতির www.pathagar.com

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।