ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৬৫ জুলুম করবে না, এবং উক্ত পরিমাণ সম্পদ দিয়ে যথাসম্ভব তার ক্ষতি ও অনিষ্টতা থেকে মজনুমকে বাচাতে সক্ষম হয়, তাহলে তৃতীয় পক্ষের এ কাজ অবশ্যই সম্পদ দিয়ে যথাসম্ভব তার ক্ষতি ও অনিষ্টতা থেকে যজলুমকে বাচাতে সক্ষম হয়, তাহলে তৃতীয় পক্ষের এ কাজ অবশ্যই ভালো ও কল্যাণকর হিসেবে বিবেচিত হবে। কিন্তু সে যদি জালেমকে সহযোগিতার নিয়তে এ ধরনের মধ্যস্থতায় এগিয়ে আসে তাহলে অবশ্যই গুনাহগার ও অপরাধী হিসেবে বিবেচিত হবে । এভাবে “জিহাদের অধ্যায়ে" কেউ যদি যাদেরকে হত্যা করা নিষেধ, যেমন- নারী, শিশু ইত্যাদিকে হত্যা করে বসে এবং তা যদি যুদ্ধে আবশ্যকীয় পরিস্থিতি, যেমন- যখন ব্যাপক আক্রমণের প্রয়োজনীয়তা দেখা দেয়, কিংবা মেনজানিক (কামান জাতীয় একটি অন্ত্র) নিক্ষেপ করা বা রাত্রের অন্ধকারে আক্রমণ করা ইত্যাদি কারণে হয়ে থাকে তাহলে তা বৈধ হবে। হাদিস এসেছে রসুল সা. তায়েফ অবরোধ করেছিলেন এবং তাদের উপর মেনজানিক নিক্ষেপ করেছিলেন। ইসলামি আইনবিদগণ বর্ণিত “কাফের কর্তৃক মুসলমানকে ঢাল হিসেবে ব্যবহার বিধান” এখানে উল্লেখযোগ্য । কুফরি এবং অবিশ্বাসের ফিতনার নির্মূলের লক্ষ্যেই জিহাদ। আর তা করতে গিয়ে এর থেকে স্বল্প পরিমাণ ক্ষয়-ক্ষতিকে বরণ করে নেওয়ার প্রয়োজন হতে পারে । ফকিহগণ একমত্য পোষণ করেছেন যাদেরকে ঢাল হবে। যদি এতে মুসলমানদের বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, তথাপি যাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে তাদেরকে হত্যা করা ব্যতীত কাফিরদের হাত থেকে নিস্তার পাওয়ার যদি অন্য কোনো উপায় না থাকে, তাহলে এমতাবস্থায় তাদেরকে হত্যার ব্যাপারে ফকিহদের দ্বিমত রয়েছে। চতুর্থ হচ্ছে যেমন, অভাব-অনটন ও দুর্ভিক্ষ পীড়িত অবস্থায় মৃত জন্ত ভক্ষণ করা । কারণ খাবার গ্রহণ হচ্ছে আবশ্যকীয় ভালো কাজের অন্তর্ভুক্ত যা এখানে এ মন্দ কাজের আশ্রয় নেওয়া ব্যতীত সম্ভব, আর এর কল্যাণ ও উপকারিতা এখানে অগ্রগণ্য । এর বিপরীত হচ্ছে অপবিত্র ও খারাপ ওষধ । যে চিকিৎসায় কল্যাণ ও লাভের চেয়ে অকল্যাণ এবং ক্ষতির দিক সুস্পষ্ট । এমনিভাবে চিকিৎসার নিমিত্তে মদ্য পান ইত্যাদি। সুতরাং এ বিষয় স্পষ্ট হয়ে গেল যে, দু'অবস্থায় ক্ষতি ও মন্দ কাজকে মেনে নিতে হবে এর থেকেও বেশি মন্দ এবং বেশি ক্ষতিকে প্রতিহত করার জন্য এবং যদি তা ব্যতীত অন্য কোনো উপায় না থাকে । কোনো কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে যদি এর www.pathagar.com

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।