ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ আবশ্যকীয় কার্যাবলী আল্জাম দিতে এবং যাবতীয় নিষিদ্ধ বিষয়াবলী বর্জন করতে সক্ষম না হয়, কিন্তু এগুলোর পরিপূর্ণ বাস্তবায়নে তার আন্তরিক ইচ্ছা-আকাঙ্কা পাওয়া যায় যেখানে অপর কেউ যাবতীয় সক্ষমতা সত্তেও তার বাস্তবায়নের কোনো আকাজ্াই পোষণ করে না এমতাবস্থায় এ ধরনের দায়িত্বভার গ্রহণ করা তার জন্য বৈধ হবে; বরং কখনো তা আবশ্যক হয়ে পড়ে । কারণ স্টেট গভর্নরসহ এ ধরনের দায়িত এমন সকল আবশ্যকীয় কাজের অন্তর্ভুক্ত যার মাধ্যমে অর্জিত ফসলগুলো আহরণ করাও আবশ্যক। যেমন- শত্রুর সাথে যুদ্ধ পরিচালনা, যুদ্ধলব্ধ সম্পদের সুষম বন্টন, শরিয়তের শাস্তির বিধান বাস্তবায়ন এবং পথিকের রাস্তা নিরাপদ করা ইত্যাদি। সুতরাং এ জাতীয় ফসলগুলো আহরণ করা যেহেতু আবশ্যক, তাই যে কাজের মাধ্যমে তা আহরণ করা যায় তাও গ্রহণ করা আবশ্যক হয়ে পড়ে। কিন্তু তা করতে গিয়ে যদি উপযুক্ত নয় এমন কাউকে কোনো দায়িত অর্পণ করতে বাধ্য হতে হয়, বৈধ নয় এমন কিছু গ্রহণ করতে এবং উচিত নয় এমন কাউকে কিছু দান করতে বাধ্য হতে হয় এবং যা থেকে বিরত থাকারও কোনো সুযোগ পাওয়া যায় না, এমতাবস্থায় তা “যা ব্যতীত কোনো আবশ্যক কিংবা মুস্তাহাব কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হয় না তাও আবশ্যক কিংবা মুস্তাহাব হয়ে পড়ে" এ মূলনীতির অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সুতরাং উল্লেখিত কাজগুলো আবশ্যক কিংবা মুস্তাহাব হয়ে পড়বে যদি তাতে অকল্যাণ বা ক্ষতির চেয়ে কল্যাণ ও লাভ বেশি থাকে । এ ধরনের দায়িত্ব ও কর্তৃত্ব যদিও তাতে জুলুম-অত্যাচারের সংস্পর্শ রয়েছে তথাপিও তা গ্রহণ করা অবৈধ হবে না; কারণ এর মাধ্যমে হয়তবা এমন ব্যক্তিও পাওয়া যাবে যে মূলত জুলুমের বোঝা হালকা করার জন্য এবং অপেক্ষাকৃত স্বল্প পরিমাণ জুলুমকে মেনে নিয়ে বড় ধরনের জুলুম-অত্যাচার থেকে জাতিকে হেফাজত করার নিমিত্তেই এ দায়িতৃভার গ্রহণ এগিয়ে আসতে পারে । আর এ ধরনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কাজ করার কারণে তার এ দায়িত্ব সৎ ও ভালো কাজের অন্তর্ভুক্ত হবে এবং এ দায়িতৃ পালন করতে গিয়ে যদি সে কোনো খারাপ কাজ করতে বাধ্য হয়ে পড়ে তবে তা এর থেকে বড় ও কঠিন কোনো খারাপকে প্রতিহত করার লক্ষ্যে হওয়ার কারণে তাও ভালো কাজের অন্তর্ভুক্ত হবে। এ জাতীয় কার্যাবলী, দায়িত্ব পালন ইত্যাদি লক্ষ্য-উদ্দেশ্যের বিচারে ভিন্নতর হতে বাধ্য। কোনো জালেম যদি কারো কাছ টাকা-পয়সা ও ধন-সম্পদ ইত্যাদি দাবি করে এবং তা প্রদান করতে তাকে বাধ্য করে, এমতাবস্থায় অপর এক ব্যক্তি যদি মজলুমকে অত্যধিক জুলুম থেকে বাচানোর লক্ষ্যে তাদের মাঝে মধ্যস্থতা করতে এগিয়ে আসে এবং নির্ধারিত একটি পরিমাণ সম্পদের মাধ্যমে জালেমকে সন্তুষ্ট করতে ও তার থেকে এ মর্মে প্রতিশ্রুতি নিতে সক্ষম হয় যে, সে আর কোনো প্রকার www.pathagar.com

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।