ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২৬৩ তারপর কোনটি তা জিজ্ঞেস করা হলে তিনি বলেন “আল্লাহর রাস্তায় জিহাদ করা”। কুরআন ও হাদিসে জিহাদকে হজের উপর অগ্রাধিকার দেয়া হয়েছে। আবশ্যক জিহাদ আবশ্যক হজের উপর। এমনিভাবে মুস্তাহাব জিহাদ মুস্তাহাব হজের উপর প্রাধান্য পাবে। কুরআন তিলাওয়াতকে জিকিরের উপর অগ্রাধিকার দিতে হবে যখন অন্তর ও জিহ্বার ইবাদাত হিসেবে উভয়ই সমান পর্যায়ের হবে । আর উভয়ের উপর সালাতকে অগ্রাধিকার দিতে হবে যদি তাতে অন্তরের ইবাদাতও সংযুক্ত হয়ে থাকে। অন্যথায় মনের মাধুরী মিশিয়ে খোদাভীতির সাথে যে জিকির করা হয় তা ওই ধরনের কুরআন তিলাওয়াত থেকে অগ্রাধিকারপ্রান্ত হবে না যা কষ্ঠনালীর নিম্নভাগও অতিক্রম করে না। তৃতীয়ত: যেমন, দারুল হার্ব তথা শক্রদেশে কোনো মহিলার বসবাসের চেয়ে মুহরিম নয় তথা যাদের সাথে বিবাহ হারাম নয়, তাদের সাথে হিজরতের সফর করা অগ্রাধিকার পাবে । যেমনটি করেছিলেন উম্মে কুলছুম রা., যার সম্পর্কে আয়াত নাজিল করে আল্লাহ তায়ালা ইরশাদ করেন “হে ইমানদাররা, ইমানদার নারীরা যখন হিজরত করে তোমাদের কাছে আসবে তখন (তাদের ইমানদার হওয়ার বিষয়টি) পরীক্ষা নিরীক্ষা করে নাও” (সুরা মুমতাহিনা, ৬০: ১০)। বুদ্ধিমান তো ওই ব্যক্তি, যখন তার দেহে ভিন্নধর্মী একাধিক রোগ দেখা দেয় সে সবচেয়ে কঠিন রোগটির চিকিৎসা সর্বাথে শুরু করে। এ ধরনের চিন্তা-ভাবনা কিংবা মূলনীতি সকল বিষয়েই সুস্পষ্ট মানুষের বিবেক-বুদ্ধির কাছে এটি সুস্পষ্ট যে, দুর্ভিক্ষ পীড়িত অবস্থায় বৃষ্টির অবতরণ সকলের জন্য রহমত স্বরূপ, যদিও এর মাধ্যমে জালেম সম্প্রদায় তাদের জুলুমের হাতকে শক্তিশালী করতে সক্ষম হয়, কিন্তু বৃষ্টি না হওয়া তাদের জন্য আরো বেশি ক্ষতিকর। এমনিভাবে জালেম হলেও না থাকার চাইতে শাসকের টিউন ডের রর এক রাতের চেয়ে জালেম শাসকের ষাট-বতসর উত্তম!. উপরও পাসক তার যাবতীয় অন্যায়-জবিচার এবং সক্ষমতা সে অবিকীর প্রদান নী'করে তা হরণ করা ইত্যাদির জন্য পাকড়াও থেকে মুক্ত নয় ।কিন্তু আমি এখানে বলব রাষ্ট্রের সার্বিক দায়িতৃ' কিংবা এর বিভিন্ন শাখা-প্রশাখা যেমন; সেনাপ্রধান, স্টেট “গভর্নর. কিতধা বিচারক ইত্যাদিতে দায়িত্বরত কেউ যদি তার উপর-আরৌপিত www.pathagar.com

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।