ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায়: ইসলামে রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব ১১ “আদর্শিক রাষ্ট্রের আবির্ভাব হয়েছে এবং তা. এমন একটি রাষ্ট্র যা নিজস্ব একটি আদর্শ ও চিন্তা-চেতনার লালন করে থাকে; আবার যার মূল ভিত্তি এ চিন্তা-চেতনার ওপর প্রতিষ্ঠিত, যার শিক্ষা-সংস্কৃতি, আইন-আদালত, অর্থনীতি-সমাজনীতি, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসহ প্রতিটি বিভাগ এ আদর্শ ও চিন্তা-চেতনার আলোকেই গঠিত হয়ে থাকে-এসব বৈশিষ্ট আমরা সমাজতান্ত্রিক কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে দেখে থাকি। একালে জ্ঞান-বিজ্ঞানের সকল নব-আবিষ্কার রাষ্ট্রের সেবায় নিয়োজিত । যার ফলে অনুষ্ঠান ইত্যাদিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভবপর হয়ে উঠছে, যার দৃষ্টান্ত অতীতে ছিল না; বরং বর্তমানে রাষ্ট্র তার অত্যাধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে সমাজের গতিপথ, যাবতীয় মূল্যবোধ পরিপূর্ণভাবে পাল্টে দিতে সক্ষম হচ্ছে যদি না এর বিপরীতে শক্ত কোনো প্রতিবাদের ঝড় ওঠে। ইসলামি আকীদা-বিশ্বাস ও চিস্তা-চেতনার ভিত্তিহে প্রতিষ্ঠা লাভ করে ইসলামি রাষ্ট্র । রাষ্ট্রের প্রজাতন্ত্রকে শুধুমাত্র অভ্যন্তরীণ ও বহিঃশক্রর আক্রমণ থেকে নিরাপত্তা দানের মাধ্যমে ইসলামি রাষ্ট্রের দায়িত্ব সীমাবদ্ধ নয়; বরং এর রয়েছে আরো অনেক বড় দায়িত্ব । রাষ্ট্রের নাগরিকদেরকে ইসলামের নিয়ম-নীতি ও আদর্শের আলোকে শিক্ষিত করে তোলা ইসলামি আদর্শের প্রশিক্ষণ ও লালনের উপযুক্ত পরিবেশ প্রস্তুত করা যার মাধ্যমে প্রত্যেক সত্যানুসন্ধানী ব্যক্তি সঠিক পথের সন্ধান পেতে পারে, প্রভৃতিও ইসলামি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য দায়িত্বের আওতাধীন । মনীষী ইবনে খালদুন খেলাফতের পরিচয় দিয়েছেন এভাবে: “খেলাফত হচ্ছে শরিয়াহ নির্দেশিত পন্থায় মানুষের দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ সাধন নিশ্চিত করা; কারণ শরিয়াহ দুনিয়ার যাবতীয় আঞ্জামকে আখিরাতের কল্যাণে লাভের কর্মসূচি হিসেবেই গণ্য করে থাকে । তাই মূলত দুনিয়া পরিচালনার মাধ্যমে দ্বীনকে হেফাজত করার নামই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পালন করা ।৯ মুমিনরা যখন শাসন ক্ষমতার অধিকারী হবে, অথবা অন্য ভাষায়, যখন তারা কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তখন তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা আল্লাহ রাব্বুল আলামীন বলে দিচ্ছেন এভাবে: “মুমিনতো তারাই যাদেরকে দুনিয়াতে যদি শাসন ক্ষমতা দেওয়া হয় তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করবে” (সুরা হাজ, ২২: ৪১) । ৯২ মুকাদ্দামা ইবনে খালদুন ২/৫১৮। www.pathagar.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।